ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

নওগাঁর আত্রাইয়ে ৬ বছরের শিশুকে যৌন নীপিড়নের অভিযোগে আটক ১


আত্রাই প্রতিনিধি photo আত্রাই প্রতিনিধি
প্রকাশিত: ১২-৭-২০২৩ দুপুর ৪:৩৭

নওগাঁর আত্রাইয়ে ছয় বছরের এক শিশুকে খাবার জিনিস খাওয়ার লোভ দেখিয়ে বাড়ীতে ডেকে নিয়ে যৌন নীপিড়নের অভিযোগে জেহের আলী (৫০) নামে একজনকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা। এ ঘটনায় মঙ্গলবার রাতে জেহের আলীর বিরুদ্ধে আত্রাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ওই শিশুর বাবা বলেন,তার শিশু কন্যা মঙ্গলবার বিকেলে খেলাধুলা করছিল। এসময় উপজেলার পাঁচুপুর চার মাথা এলাকার কেদের আলীর ছেলে জেহের আলী শিশুকে খাবার জিনিস খাওয়ার লোভ দেখিয়ে বাড়ীতে ডেকে নিয়ে যায়। বাড়ীতে কেউ না থাকার সুযোগে জেহের আলী শিশুকে যৌন নীপিড়ন করতে থাকে। এসময় শিশু চিৎকার করতে থাকলে স্থানীয় লোকজন ছুটে গিয়ে জেহের আলীকে আটক করে। পরে থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ এসে জেহের আলীকে আটক করে নিয়ে যায়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন,শিশুকে যৌন নীপিড়নের সময় স্থানীয়রা জেহের আলীকে আটক করে। এঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে জেহের আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান