আজকের শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে নেতৃত্ব দিবে " এমপি মুকুল
দৌলতখান উপজেলার আবু আবদুল্লাহ কলেজ জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে দৌলতখানে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে।
বুধবার (১২ জুলাই ) সকাল ১০টায় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলে'র নেতৃত্বে কলেজ ক্যাম্পাস থেকে কলেজের শিক্ষক ছাত্র-ছাত্রীর সমন্বয়ে একটি বিশাল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে এসে সমাপ্ত হয়ে।
পরে কলেজটি জাতীয়করণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ভোলা -২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি মুকুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী নদীর নিচে নির্মিত কর্ণফুলী টানেল, ঢাকা-চট্টগ্রাম ৪ লেন সড়কসহ সরকারের মেগা প্রকল্পগুলো এখন আর স্বপ্ন নয়। সরকারের সকল উন্নয়ন প্রকল্প গুলো এখন দৃশ্যমান।তিনি আশা ব্যক্ত করেন শেখ হাসিনা'র সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামীলীগকে জনগন আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে।
তিনি আরো বলেন,শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি দেশ প্রেমিক ও আদর্শবান হতে হবে।তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের জাতিকে নেতৃত্ব দিবে । আজকের শিক্ষার্থীরাই জননেত্রী শেখ হাসিনা'র স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হবে। এ সময় তার নির্বাচনী এলাকার এ কলেজটি জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এমপি মুকুল।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পিয়ারুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনজুর আলম খাঁন,
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম নবী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা বিন্দু, কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী বৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু
নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান
Link Copied