সাড়ে তিন কি.মি. ধাওয়া করে বালুবাহী ট্রলার ধরলেন এসিল্যান্ড
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবৈধ বালুবাহী ট্রলার পালিয়ে যাবার সময় প্রায় সাড়ে তিন কিলোমিটার ধাওয়া করে আটক করেন এসিল্যান্ড মাহবুবুর রহমান। বুধবার দুপুরে ব্রহ্মপুত্র নদে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, দির্ঘদিন যাবৎ উপজেলার রাজিবপুর ইউনিয়নের লাটিয়ামারি বালুঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো একদল বালু ব্যবসায়ী। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে অবৈধ বালু ব্যাবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। এসময় ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে নদীপথে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে গিয়ে তাদের আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত ট্রলার মালিক নান্দাইল উপজেলার চর লক্ষিদিয়া গ্রামের আব্দুল হামিদের পুত্র তানজিল ইসলাম (৪৫ কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জব্দকৃত বালু প্রকাশ্য নিলামে ২০ হাজার ৫শত টাকা বিক্রয় করা হয়।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি টিম ও রাজিবপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলী ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, নদী রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত