বিএসআরএম-এর কারণে পানির সংকটে মিরসরাইবাসী
চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির গভীর নলকূপ দ্বারা পানি উত্তোলনের ফলে সুপেয় পানির তীব্র সংকটে পড়েছে মিরসরাইবাসী। গভীর নলকূপ থেকে পানি উত্তোলন বন্ধের দাবিতে বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিমের নেতৃত্বে মানববন্ধন করছেন এলাকাবাসী। রবিবার (৩০ মে) সকাল ১০টায় উপজেলার সোনাপাহাড়ে অবস্থিত বিএসআরএম-এর মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। তিনি বলেন, মিরসরাইবাসী পানির তৃষ্ণায় মরবে, কৃষক সবজি উৎপাদন করতে পারবে না, কিন্তু বিএসআরএম রড তৈরি করে ব্যবসা করবে; তা হতে দেয়া যায় না। ফসলি জমিতে কোনো প্রকার কারখানা স্থাপনের নিয়ম না থাকলেও বিএসআরএম দিন দিন ফসলি জমি ও পাহাড় গিলে খাচ্ছে। নআগামী এক বছরের মধ্যে শিল্প জোনে বিএসআরএমের কারখানা স্থানান্তরের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, অনেক দিন ধরে আমরা পানির সংকটে ভুগছি। সুপেয় পানীয়জলের হাহাকার দেখা দিয়েছে গ্রামের পর গ্রামজুড়ে। গভীর নলকূপের সব পানি টেনে নিচ্ছে রড নির্মাতা প্রতিষ্ঠান বিএসআরএম। কথা ছিল পার্শ্ববর্তী ফেনী নদীর পানি ব্যবহার করে রড তৈরি করবে বিএসআরএম। তা না করে স্থানীয় এলাকার মাটির তলদেশের পানি তুলে আনায় বিপাকে পড়েছে বৃহত্তর মিরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন।
তিনি আরো বলেন, অনেকদিন ধরেই আশপাশের কয়েকটি ইউনিয়ননে মানুষের পানির কষ্টের কথা শোনা যাচ্ছে। নলকূপে পানি নেই। অনেকে গভীর নলকূপ বসাতে গিয়েও পানি পাচ্ছে না। পেলেও কিছুদিন পর দেখা যাচ্ছে পানি শেষ। পরে জানা গেল বিএসআরএম শক্তিশালী মেশিন বসিয়ে তলদেশের পানি তুলে নিচ্ছে। বিএসআরএম যেন এলাকার তলদেশের পানি উত্তোলন বন্ধ রাখে, মানুষ যেন সুপেয় পানির হাহাকার থেকে মুক্তি পায়- আজকের মানববন্ধনে এই দাবিগুলোই জোরালো হয়েছে। এ আন্দোলন চলতে থাক। হোক প্রতিবাদ।
মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ
বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত
লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত
মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ
খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২
কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা
ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা
বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার
মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি
কুমিল্লায় জলাবদ্ধতার মধ্যেও থেমে নেই পরীক্ষা, নৌকায় চড়ে কেন্দ্রে শিক্ষার্থীরা
Link Copied