ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১৩-৭-২০২৩ দুপুর ৩:৪০

কুড়িগ্রামের উলিপুরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সফল স্বপ্নসারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বজন সমাবেশের আয়োজনে বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে উলিপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

প্রেসক্লাবের সভাকক্ষে উপজেলা স্বজন সমাবেশের আহবায়ক সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম দুলালের সভাপতিত্বে ও দৈনিক যুগান্তর উলিপুর প্রতিনিধি উত্তম কুমার সেনগুপ্ত লক্ষণের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- পৌর মেয়র আলহাজ মামুন সরকার মিঠু, এমএ মতিন কারিগরি ও কৃষি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর  সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী, বিশিষ্ট শ্রমিক নেতা আব্দুল মোতালেব, সাংবাদিক প্রভাষক মুরাদ হোসেন, চন্দন সরকার, জাহিদ হাসান, শিমুল দেব, আব্দুল মান্নান, জিয়ন রায়হান, সাবেক ছাত্রলীগ নেতা মিঠু মিয়া প্রমুখ। 

বক্তারা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, তিনি একাধিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। তার গড়ে তোলা প্রতিষ্ঠান দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার প্রতিষ্ঠিত যমুনা গ্রুপ দেশের উন্নয়নে ও কল্যানে ধারাবাহিকভাবে ভূমিকা রেখে চলছেন। 

সভা শেষে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক ও সাংবাদিক আবুল কালাম আজাদ।  

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির