ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

২৯ বছর পর পদকের স্বাদ পেল ঘানা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-৮-২০২১ দুপুর ১১:৫৬

টোকিও অলিম্পিকের ফেদারওয়েট ইভেন্টে বোঞ্জ পদক নিশ্চিত করেছেন ঘানাইয়ান বক্সার স্যামুয়েল তাকি। আর এর মধ্যদিয়ে দীর্ঘ ২৯ বছর পর ঘানা প্রথমবারের মতো অলিম্পিকে কোনো পদকের স্বাদ পেল। সবশেষ ১৯৯২ সালের বোঞ্জ জিতেছিল দেশটি।

১৯৯২ সালে সেবার অলিম্পিকের আসর বসেছিল বার্সেলোনা। আর সেই আসরে ফুটবলে বাজিমাত করেন ঘানাইয়ান ফুটবল দল। যদিও সোনা কিংবা রূপা জিততে পারেনি তারা। কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করার মাধ্যমে ব্রোঞ্জ পদক ঠিকই পেয়েছিল ঘানা।

এরপর এক এক করে ছয়টি অলিম্পিক পেরিয়ে গেলেও আর কেনো পদকের দেখা মিলছিল না। অনেকে তো ধরেই নিয়েছিলেন যে এবার টোকিও অলিম্পিক থেকে শূন্য ঝুঁলি নিয়েই ফিরবে ঘানা। কিন্তু না, বাজিমাত করলেন দেশটির বক্সার স্যামুয়েল তাকি।

ফেদারওয়েটের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার ডেভিড সেগুরাকে ৩-২ পয়েন্টে হারিয়ে অন্তত একটা ব্রোঞ্জের নিশ্চয়তা পেয়ে যান ঘানাইয়ান এই বক্সার।

মঙ্গলবার ইভেন্টের ফাইনালে উঠার লড়াইয়ে যুক্তরাষ্ট্রের দুক রাগানের কাছে ৪-১ সেট পয়েন্টে হারেন তিনি। তবে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে হেরে গেলেও ব্রোঞ্জ পদক পাবেন দুই বিজিত। আর তাতেই গড়া হয়ে গেছে ইতিহাস, চলতি শতাব্দীতে প্রথম আর সব মিলিয়ে ২৯ বছর পর কোনো অলিম্পিক পদক যাচ্ছে ঘানায়।

প্রীতি / প্রীতি

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ