ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সাভার থানায় চুরির দায়ে কারখানা নিরাপত্তাকর্মীসহ গ্রেফতার ২


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১৩-৭-২০২৩ রাত ৮:৫৮
সাভারের কর্ণপাড়ায় চুরির দায়ে কারখানার নিরাপত্তা কর্মীসহ দুই জনেক গ্রেপ্তার করেছে পুলিশ।  উদ্ধার করা হয়েছে প্রায় ৭৩ লাখ টাকার মালামাল।
 
বৃহস্পিতবার(১৩জুলাই)  দুপুরে সাভার মডেল থানা পুলিশ একটি প্রেস বিফ্রিং এর মাধ‍্যমে এ বিষয়ে নিশ্চিত করেন।  ঈদের পর দিন সাভারের কর্ণপাড়ায় সাকিন এলাকার হোসেন ফুট ওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে কারখানায় চুরির ঘটনা ঘটে।
 
গ্রেপ্তারকৃতরা হলেন- নিরাপত্তাকর্মী নাজমুল হুদা(৩০)  ঠাকুরগাঁও জেলার রানীশংকাইল থানার গন্ডগ্রাম গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে। অপরজন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার জীবনদী গ্রামের মৃত উজ্জ্বল মিয়ার ছেলে মোঃ রিফাত (২২)।
 
পুলিশ জানায় , গত ২৮ জুন কারখানার প্রধান ফটক তালাবদ্ধ করে চাবি নিরাপত্তা কর্মীকে বুঝিয়ে দেওয়া হয়।  পরবর্তীতে ঈদের ছুটি শেষে কারখানার মালামাল চুরির বিষয়টি বুঝতে পারে ।  পরে থানায় যােগাযোগ করা হলে পুলিশ নিরাপত্তা কর্মীকে জিজ্ঞাসাবাদের জন‍‍্য থানায় নিয়ে আসে।  তার স্বীকারোক্তী অনুযায়ী এস আই জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে মালমালসহ চোর চক্রের আরো এক সদস‍‍্যকে আটক করা হয়।
 
কারখানাটির পরিচালক মোঃ আব্দুল খালেক বলেন, কারখানা সংস্কারের জন‍‍্য দীর্ঘ চার মাস ধরে বন্ধ রয়েছে।  ঈদের ছুটিতে কারখানার নিরাপত্তার জন‍‍্য নাজমুল হুদাকে দায়িত্ব দেওয়া হয়।  ঈদের ছুটি শেষে ফিরে কারখানার ভিতরে থাকা মেশিনারীজ , বিভিন্ন মালামাল ও সংযোগ তার খোজেঁ পাওয়া যায়নি।  এ বিষয়ে নাজমুল হুদাকে জিজ্ঞাসা করা হলে অস্বীকার করে।  মালামাল গুলোর বাজার মূল‍্য প্রায় ৮০ লাখ টাকা ।  
 
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, বিষয়টি জানার পর তদন্ত শুরু করে একটি টীম।  সে সুবাদে কারখানার নিরাপত্তাকর্মী নাজমুলকে জিজ্ঞাসাবাদের জন‍‍্য নিয়ে আসা হয়। তার স্বীকারোক্তী অনুযায়ী বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৭৩লাখ টাকার মালামালসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।  চোর চক্রের বাকী সদস‍‍্যদের গ্রেপ্তারে  অভিযান অব‍্যহত রয়েছে।  অতিদ্রুত তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং বাকী মালামাল উদ্ধার করা সম্ভব হবে 
 
উদ্ধারকৃত মালামাল গুলো হলো- ১ সেট ইনটেক ডাইস, ০২ সেট হট এন্ড কুল ডাইস, ০৬ সেট এয়ার বলিং ডাইস, ১১ সেট খুচরা ডাইস, ২৪ পিস ১২০ আরএম তার, লম্বা অনুমান ২২০ মিটার।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার