দৌলতখানে জমি নিয়ে বিরোধে দুজনকে কুপিয়ে জখম
ভোলার দৌলতখানে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুজনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত ফরমুজল (৭০) ও মিলনকে (৫০) আশঙ্কাজনক অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বিকেলে আহত মিলনের স্ত্রী ইয়ানুর বাদী হয়ে দৌলতখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গফুর আলী হাওলাদার বাড়ির ফরমুজল গং ও পার্শ্ববর্তী বাড়ির সাত্তার গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরে সোমবার সকাল ১০টার দিকে সাত্তার ও তার ছেলে মিনহাজের নেতৃত্বে ৮-১০ জন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বাড়ির দরজায় মিলনের ওপর হামলা চালায়। এ সময় ভাই ফরমুজল ও মেয়ে রুমা আক্তার এগিয়ে এলে তাদের ওপরও হামলা করা হয়। এ সময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ফরমুজল ও মিলনের মাথা ও শরীরে মারাত্মক জখম হয়। এ ঘটনায় দৌলতখান থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে অভিযুক্ত মিনহাজের সাথে যোগাযোগ করা হলে সে জানায়, ফরমুজল গংয়ের সাথে তাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে সোমবার সকালে ফরমুজল গংয়ের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তাদেরও দুজন আহত হয়েছে।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলার রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied