খুলনার চার হাসপাতালে করোনায় আরো ৭ জনের মৃত্যু
খুলনার চারটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৩ জন, খুলনা জেনারেল হাসপাতালে একজন, গাজী মেডিকেল হাসপাতালে ২ জন এবং শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। খুলনায় গতকাল সোমবার ৬ জন ও রোবার ৪ জনের মৃত্যু হয়েছিল।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- নগরীর সোনাডাঙ্গা এলাকার সবুর মোড়ল (৫৫), খালিশপুরের সেলিনা বেগম (৫০) ও চট্টগ্রামের শিতাকুণ্ডুর হাবিবুল্লাহ (৭০)। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৯ জন। এদের মধ্যে রেড জোনে ৪১ জন, ইয়ালো জোনে ৪৬ জন, আইসিইউতে ১৯ জন এবং এইচডিইউতে ১৩ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৭ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন।
খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নগরীর সদর হাসপাতাল পশ্চিম এলাকার শামসুল হক (৭৬) নামে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৯ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় দুই রোগী ভর্তি হন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে রূপসার রাজাপুর এলাকার শেখ আবুল হোসেন (৫৬) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন ৩৯ জন। তারমধ্যে ১৫ জন পুরুষ আর ২৪ জন নারী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৬০ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। আইসিইউতে ভর্তি রয়েছেন ৯ জন এবং এইচডিইউতে ২ জন।
গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে দুজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- নগরীর মুন্সিপাড়ার রহিমা খাতুন (৭২) ও ঝিনাইদহ সদরের মহিলা কলেজ রোডের মোসাম্মৎ রহিমা খাতুন (৬৪)। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬০ জন। আইসিইউতে রয়েছেন ৪ জন এবং এইচডিইউতে ৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৬ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন।
এমএসএম / জামান
বারহাট্টায় সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ
ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন
হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত
রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান
সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি ও সমাবেশ
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম
মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক
দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর
আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সভা
পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড