ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হরিরামপুরের সাদ্দাম হোসেন


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ১৪-৭-২০২৩ দুপুর ২:৭
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের সাবেক কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. সাদ্দাম হোসেন। বৃহস্পতিবার (১৩ জুলাই)  পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
 
সাদ্দাম হোসেনের গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার হারুকান্দি ইউনিয়নের ভেলাবাদ গ্রামে। মো. সাদ্দাম হোসেন বলেন, আমি প্রথমেই শ্রদ্ধা ভরে স্বরণ করছি হাজার বছরের শেষ্ট বাঙ্গালি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে, যার নিজ হাতে গড়া এই প্রতিষ্ঠান, সাথে অপার কৃতজ্ঞতা জানাচ্ছি ১৮ কোটি বাঙ্গালির আশার বাতিঘড়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আশা ভরসার শেষ আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনা আপার প্রতি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন ভাই এবং সংগ্রামী সাধারণ সম্পাদক আমার নেতা শেখ ওয়ালী আসিফ ইনান ভাইয়ের প্রতি। তৃনমুল থেকে উঠে আসা কর্মী আমার ধারাবাহিক পদ-পদবীর মধ্য দিয়ে আমি আজ বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছি, এজন্য আমি সবার কাছে দোয়া চাই। আমি যেন আমার অর্পিত সকল দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারি। সামনে জাতীয় নির্বাচন, জননেত্রী শেখ হাসিনার পথকে মসৃন রাখা, আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের জন্য সক্রিয় ভুমিকাটুকু যেন রাখতে পারি।
 
উল্লেখ্য, মো. সাদ্দাম হোসেন এর আগে হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, বিজয় একাত্তর হল ছাত্রলীগ ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি, সাবেক কর্মসুচী ও পরিকল্পনা সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে মানিকগঞ্জ ২ আসনের সমন্বয়কসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব দায়িত্ব পালন করেছেন। মোঃ সাদ্দাম হোসেন হরিরামপুরের শত বছর পেরনো পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তার এই প্রাপ্তিতে জেলা,উপজেলার প্রায় সকল নেতাকর্মীদের মাঝে এক অন্যরকম আনন্দের অনুভুতি,মিষ্টি বিতরণ,পাড়ায়,চায়ের দোকানে আলোচনাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের পোষ্টে ভাসছে পুরো ফেসবুক।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা