ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

খুলনা শিপইয়ার্ড কর্তৃক হাসপাতালে অটো বিপিএপি এবং সিপিএপি মেশিন প্রদান


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ৩-৮-২০২১ দুপুর ১২:২৮

খুলনা শিপইয়ার্ড লিমিটেডের (খুশিলি) নিজস্ব উদ্যোগে সোমবার (২ ‍আগস্ট) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা রোগীদের জন্য একটি অটো বিপিএপি এবং দুটি অটো সিপিএপি মেশিন প্রদান করা হয়। খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর এম জাকিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. রবিউল হাসানের কাছে মেশিনগুলো হস্তান্তর করেন।

এ সময় খুশিলির ব্যবস্থাপনা পরিচালক জানান, সামজিক দায়বদ্ধতার অংশ হিসেবে খুলনা শিপইয়ার্ড করোনাকালে কর্মহীন ব্যক্তি, দিনমজুর, দুস্থ ও অসহায় মানুষের মাঝে চাল, ডাল, চিনিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করে আসছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

হস্তান্তর অনুষ্ঠানে খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. আহাদ আলী, উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ ও খুশিলির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খুলনা জেনারেল হাসপাতালের করোনা রোগীদের জন্য একটি অটো বিপিএপি এবং দুটি অটো সিপিএপি মেশিন সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদের কাছে হস্তান্তর করেন।

এমএসএম / জামান

বারহাট্টায় সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ

ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন

হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত

রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান

সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সমাবেশ

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম

মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক

দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর

আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ সভা

পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;