ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সাপাহারে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত


সাপাহার  প্রতিনিধি photo সাপাহার প্রতিনিধি
প্রকাশিত: ৩-৮-২০২১ দুপুর ১২:৩৬

নওগাঁর সাপাহারে মাহিন্দ্র ট্রাক্টরের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সাইকেল আরোহী অনিল রবিদাস (৩৫) পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার গোবিন্দবাটি গ্রামের মৃত নালু রবিদাসের ছেলে। মঙ্গলবার (৩ ‍আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে সাপাহার-আগ্রাদ্বিগুন রাস্তার চৌধুরীপাড়া তেঁতুলতলায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে সাপাহার সদরে আসার জন্য সকালে অনিল রবিদাস বাড়ি থেকে বের হয়ে সাপাহার উপজেলার চৌধুরীপাড়াসংলগ্ন রাব্বানীর সারের দোকানের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্র ট্রাক্টরের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহী অনিল রবিদাস ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় স্থানীয়রা ঘাতক ট্রাক্টর ও ড্রাইভাকে আটক করে স্থানীয় ইউপি সদস্য মিজানুর চৌধুরীর জিম্মায় রেখে আহত অনিল রবিদাসকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকারের সাথে কথা হলে তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক ড্রাইভারকে আটক করে ও মাহিন্দ্র ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। ঘাতক ড্রাইভার সাপাহার উপজেলার মানিকুড়া উত্তরপাড়ার আবুলের ছেলে সোহেল রানা বলে জানা গেছে।

এমএসএম / জামান

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি