লালমনিরহাটে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
লালমনিরহাটের হারাটি ইউনিয়নে পুকুরে গোসল করতে নেমে রহমাতুল্লাহ(৭) ও আব্দুল্লাহ (১২) নামে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) সদর উপজেলার ওই ইউনিয়নের ১ নং ওয়ার্ড এলাকার বাড়ির পাশের পুকুর থেকে সন্ধায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।
রহমতুল্লাহ ওই এলাকার সুজন মিয়ার ছেলে ও আব্দুল্লাহ আপন মিয়ার ছেলে বলে জানা যায়। হারাটি ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য মহুবর রহমান বলেন, দুই চাচাতো ভাই দুপুরে বৃষ্টির সময় পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে তাদের খোঁজ না পাওয়ায় আশেপাশে খোজাখুজি করে পুকুরেও খোজাখুজি করা হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে পুকুরে খোঁজ শুরু করে। সন্ধার আগে তাদের মরদেহ উদ্ধার করা হয়। থানা পুলিশকে জানানো হয়েছে। তারা বিষয়টি তদন্ত করছেন।
হারাটি ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা দুই চাচাতো ভাই পুকুরে নেমে নিখোঁজ হয়েছিলো। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied