ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে সুযোগ-সুবিধার কথা বলে প্রতারণার চেষ্টার অভিযোগ


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১৫-৭-২০২৩ দুপুর ১১:৪৫

রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশিক্ষণসহ সুযোগ-সুবিধা দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের  মেডিকেল অফিসার বিষয়টি মিথ্যা বলে দাবি করে বলেন, কোথাও কেউ এরকম প্রচারণা চালালে তাৎক্ষণিক উপজেলা প্রশাসন অথবা থানা পুলিশকে অবহিত করার জন্যও পরামর্শ দিয়েছেন তিনি।

আমাদের কাপ্তাই প্রতিনিধি অর্নব মল্লিক জানান, ঘটনাটি শুক্রবার (১৪ জুলাই) কাপ্তাই উপজেলার বিভিন্ন প্রত্যান্ত অঞ্চলে গিয়ে সহজ সরল মানুষদের এবং রাইখালী ইউনিয়নে চক্রটি বিভিন্ন ঔষধ ফার্মেসিতে গিয়ে নাম নিবন্ধন বাবদ ৭ হাজার টাকা দাবি করছে বলে অভিযোগ উঠেছে। এতে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রাইখালী ইউনিয়নে ভুক্তভোগী কয়েকজন ফার্মেসির মালিক জানান, শুক্রবার সকালে এক ব্যক্তি একটি ব্যাগ নিয়ে এসে খাতা কলমে তাদের দোকানের নাম অন্তর্ভুক্ত করে। এবং এনআইডি কার্ড নাম্বার দিয়ে ফরম পূরণ করতে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করে। লোকটি ওই সময় কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচয় ব্যবহার করে। এক পর্যায়ে ফার্মেসিগুলো থেকে ৭ হাজার টাকা নিবন্ধন ফি দাবি করে। ফার্মেসি মালিকদের বিষয়টি সন্দেহ হয়। এবং চক্রটিকে বিভিন্ন প্রশ্ন করলে ওই লোকটি সুযোগ বুঝে সটকে পরে। তখন তারা অনেকটা নিশ্চিত হয় যে এটা কোন প্রতারক চক্রের কাজ।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এটা সম্পূর্ণ গুজব ছড়াচ্ছে ওই প্রতারক চক্র। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে কোনো বিষয়ে কাউকে প্রশিক্ষণ দেয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং প্রতারক চক্ররা যে এরকম কিছু গুজব ছড়াচ্ছে এই বিষয়ে আরো কয়েকজনের নিকট অভিযোগ পাওয়া গেছে বলে জানান তিনি। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে নিশ্চিত করেন তিনি। পাশাপাশি এধরনের কোন প্রতারকের সাথে লেনদেন না করতে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেন। এছাড়া কোথাও কেউ এরকম প্রচারণা চালালে তাৎক্ষণিক উপজেলা প্রশাসন অথবা থানা পুলিশকে অবহিত করার জন্যও পরামর্শ দিয়েছেন তিনি।

এ ব্যাপারে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে জানান, টাকার বিনিময়ে বা টাকা ছাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কোনো ধরনের প্রশিক্ষণ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়নি। কোনো কুচক্রী মহল হীনস্বার্থে সাধারণ লোকজনকে ঠকানোর ফন্দি হিসেবে এরকম মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এছাড়া এ ধরনের কোনো প্রতারকের তথ্য পেলে তাৎক্ষণিক প্রশাসনকে অবহিত করার জন্য উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি সচেতন থাকারও পরামর্শ দিয়েছেন।

সচেতন মহল মনে করেন, কাপ্তাইয়ে প্রশিক্ষণসহ সুযোগ-সুবিধা দেওয়ার নামে যে প্রতারণার চেষ্টার করা হয়েছে সেই বিষয় জেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠ তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এমএসএম / এমএসএম

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী

লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা

দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!

সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার

রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত

মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক

ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান

গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত নড়াইলের বিশাল আকৃতির গরু ‘বাহুবলি’