ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দাঁড়িয়ে থাকা ট্রাককে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৫-৭-২০২৩ দুপুর ১২:১৮

বগুড়ার আদমদীঘিতে অকেজো হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে এক ট্রাক চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন ট্রাক চালকের সহকারী। শুক্রবার গভীর রাতে নওগাঁ- বগুড়া মহাসড়কের আদমদীঘির মুরইল বাজারের সেতুর পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ট্রাক চালক রাজধানীর কামরাঙ্গীচরের আব্দুল গফফারের ছেলে দাদন মিয়া (৪৬), নওগাঁর সাপাহার মাস্টারপাড়ার আমজাদ হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৪৬) ও নওগাঁর দয়ালের মোড় এলাকার ওমর আলীর ছেলে মোস্তাক আলী (৪৫)।

এঘটনায় গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ট্রাক চালকের সহকারী সাইফুল ইসলাম (২৩)। সাইফুল রাজধানীর কামরাঙ্গীচরের বাসিন্দা মো. জামাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে মহাসড়কের আদমদীঘির মুরইল বাজারের আগে একটি সেতুর কাছে একটি মাল বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৪৪১২) অকেজো হয়ে দাঁড়িয়ে ছিল। রাত সাড়ে ৩টায় অপর একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন- ২০-৯৫২৬) দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাক চালক দাদন মিয়া ও রফিকুল ইসলামের মৃত্যু ঘটে। অপর ২ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। হাসপাতালে আনার কিছুক্ষণ পর মোস্তাক আলীর মৃত্যু ঘটে। অপর আহত সাইফুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিষয়টি নিশ্চিত করে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন