ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস্ সমিতির আলোচনা সভা


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৫-৭-২০২৩ দুপুর ৩:৪৬

নওগাঁর ধামইরহাটে জনস্বার্থে স্বাস্থ্য সেবার মান উন্নত করার লক্ষ্যে নকল,ভেজাল ও নিম্নমানের ঔষধ ও ঔষধ সামগ্রী ক্রয় ও বিক্রয় বন্ধের লক্ষ্যে এক মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ জুলাই (শনিবার) দুপুর ১২ টায় উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) ধামইরহাট শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির ধামইরহাট শাখার সভাপতি মো.রুহুল আমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি পত্নীতলা উপজেলা শাখার সভাপতি বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী মো. শাহরিয়ার এম হাসান পল্লব। 
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সমিতির পত্নীতলা উপজেলা শাখার সহসভাপতি মোর্শেদুল আলম, সদস্য আহসান হাবিব জুয়েল, দেওয়ান জাহিদ হাসান, বিসিডিএস এর ধামইরহাট শাখার সিনিয়র সহ-সভাপতি দেওয়ান জাহিদ হাসান. সহ সভাপতি মো.ছাইফুল ইসলাম, সাবেক সভাপতি মো.লুৎফর রহমান, ফারিয়ার ধামইরহাট শাখার সভাপতি মো.ফরিদ হোসেন, সমিতির উপদেষ্টা খাইরুল ইসলাম, মো.আনিছুর রহমান, জোবায়দুর রহমান মিঠু, জহুরুল ইসলাম, মিজানুর রহমান মিঠু প্রমুখ। 

এমএসএম / এমএসএম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভিতরবন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে গণসংযোগে মাহমুদুল হাসান মাহমুদ

নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন: "এলাকাজুড়ে চলছে শোকের মাতম

মাদক মামলায় আটক নারীকে আদালতে নেয়ার পথে মৃত্যু

মানুষের পাশে দাঁড়ানোর ভাবনা থেকে বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের যাত্রা

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার

চিলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক/মা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও পুনর্বাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ফুলছড়িতে বিদ্যালয় স্থানান্তর নিয়ে ৯ মাসের বিরোধ, রোদ-বৃষ্টিতে চলছে পাঠদান

ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে Joy of Giving অনুষ্ঠিত

সাংবাদিকের মোবাইল চুরি: বিকাশের পিন রিসেট ও অর্থ লেনদেনের অভিযোগ

ঘিওরে মহীলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

বেনাপোল বন্দরে ৩ ট্রাক পণ্য লোপাটের অভিযোগ: দুই রাজস্ব কর্মকর্তা বরখাস্ত