পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
সদস্যের মধ্যে আরও সম্প্রীতি তৈরিতে বার্ষিক মিলনমেলা, বার্ষিক সাধারণ সভা, নতুন সদস্য অন্তর্ভুক্তি, পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ আয়াজনসহ বিভিন্ন বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির (বাপাজস) এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) সকালে গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যলয় ক্যাম্পাসে এই সভা অনুষ্ঠিত হয়। সমিতির গতিশীলতা আনতে ‘কার্যনির্বাহী পরিষদের সভা ও মুক্ত আলোচনা’ অনুষ্ঠানে আরও নানা বিষয় উঠে আসে। এতে সভাপতিত্ব করেন বাপাজস সভাপতি মোঃ আবুল কাসেম শিখদার।
সভার শুরুতে বাপাজসের সাধারণ সম্পাদক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু সমিতির বিগত সভার অগ্রগতি, কার্যক্রমসহ সাংগঠনিক বিভিন্ন বিষয় তুলে ধরেন। পরবর্তীতে উপস্থিত অন্যান্য সদস্যবৃন্দ তাঁদের মতামত ব্যক্ত করেন। সভায় আগামী বছরের জানুয়ারির শুরুতে সদস্যদের মধ্যে পারস্পারিক সম্প্রীতি বৃদ্ধির জন্য একটি মিলনমেলা ও বার্ষিক সাধারণ সভা, নতুন সদস্যদের অন্তর্ভুক্তিসহ সংগঠনের গতিশীলতা আনতে বিভাগীয় সমন্বয়ক, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশসহ জনসংযোগ পেশার উন্নয়নে অন্যন্যা প্রতিষ্ঠানের মাধ্যমে সদস্যদের প্রশিক্ষণ আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক ও বাপাজস যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামছুল আলম শিবলী, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের জনসংযোগ অফিসের অতিরিক্ত পরিচালক ও বাপাজস কোষাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর কবীর, বাপাজস-এর সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ মো. বশিরুল ইসলাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক ও বাপাজস-এর প্রচার সম্পাদক মোহাম্মদ আল-আমিন খান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আব্দুর রশিদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) কৃষিবিদ মোস্তফা পাটওয়ারী সভায় অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
Link Copied