ঢাকা শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

চালকের বেপরোয়াতে সিএনজি উল্টে নিহত-১


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৭-২০২৩ দুপুর ৪:৩১

চট্টগ্রামের বাঁশখালীর প্রধান সড়কে চালকের বেপরোয়াতে সিএনজি উল্টে শফিউল আলম জিহাদি(৬০) নামে ১জন নিহত হয়,গুরুতর আহত হয়েছে আরো ২ জন।
১৫ জুলাই (শনিবার) সকাল আনুমানিক সাড়ে নয়টা বা ১০ টার দিকে উপজেলার বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়া এস কে বি কনভেনশন হলের উত্তরে অটোগ্যাস পাম্পের পরে প্রধান সড়কে এই ঘটনাটি ঘটে।

নিহত শফিউল আলম জিহাদি(৬০) কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার সদর ছেড়াদিয়া ইউনিয়নের মৃত্যু নুরুল হুদা পুত্র।আহতরা হলেন বাঁশখালী উপজেলার বৈলছড়ী ইউপির চেচুরিয়ার খদুল্লা পাড়া এলাকা মোঃ নাছির উদ্দীনের মেয়ে মারুফা আক্তার (১০),অপরজন সরল ইউনিয়নের জালিয়াঘাটা এলাকার লাতু মিয়ার ছেলে মোঃ ফোরকান (৩৩)।

প্রত্যক্ষদর্শী অপর সিএনজি চালক মোঃ মিজানুর রহমান বলেন,আমি যাত্রী নিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলাম,এসময় দক্ষিণ দিক থেকে দ্রুতগতিতে আসা সিএনজি চালিত অটোরিকশাটি অন্তত ৮/১০ টি গাড়ী ওভারটেক করে আসার পর প্রধান সড়ক সংলগ্ন চেচুরিয়ার এস কে বি কনভেনশন হলের উত্তরে গ্যাস পাম্পের পরে গিয়ে আরও ২/৩ টি গাড়ী ওভারটেক করার সময় ছোট্ট একজন মেয়ে পারাপার করতে গিয়ে ওই সিএনজির সামনে পড়ে যায়,এবং উত্তর দিক থেকে একটি বাসগাড়ী আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি হঠাৎ উল্টে গিয়ে খাদে পড়ে গেছে,
এসময় একজন ঘটনাস্থলে মারা গেছে,আরো দুইজন গুরুতর আহত হয়েছে।আহতদের স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে। সিএনজির ড্রাইভার কোন দিক দিয়ে পালিয়ে গেছে।আরেক প্রত্যক্ষদর্শী বলেন,ঘাতক সিএনজি ড্রাইভারের নাম মোঃ আব্দুর রহিম এবং গাড়ীটি কাথরিয়ার ৮ নং ওয়ার্ডের আনিসুর রহমান এর মালিকানাধীন সিএনজি বলে জানা গেছে।
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক হিরক কুমার পাল জানান,সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়,আহত মারুফা নামের এক শিশুর অবস্থা আশংকাজনক হওয়াতে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়, এবং আহত মোঃ ফোরকান নামে একজন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এবিষয়ে বাঁশখালী থানা ডিউটি অফিসার এস আই হাফিজুর রহমান জানান,সিএনজি দূর্ঘটনায় একজন নিহত হয়, এসময় আরো ২ জন আহত গুরুতর হয়েছে।ঘটনাস্থল থেকে চালক পালিয়ে গেছে, দুমড়ে মুছরে যাওয়া সিএনজিটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে।গাড়ীটি কাথরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে সবুর মেম্বারের ভাই আনিসুর রহমানের মালিকনাধীন সিএনজি।

এমএসএম / এমএসএম

১লাখ ২০ হাজারের বেশি ভোটের ব্যবধানে এমপি হলেন মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)

নওগাঁ-২ আসনে জামায়াতের প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক বিজয়ী

কেন্দ্রের সামনেই নারী স্বতন্ত্র প্রার্থীকে চড়-থাপ্পড়ের অভিযোগ

কুড়িগ্রাম ৪ আসনে বড় ভাইকে হারিয়ে জয় পেলেন জামায়াত সমর্থিত ছোট ভাই

লাইনে দাঁড়িয়ে থেকে বিরক্ত নারী ভোটাররা

নারী ভোটাররাই প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবে অভিমত চৌগাছায় ব্যাপক শান্তিপূর্ণ ও উৎসবমুখোর  পরিবেশে ভোট গ্রহন ॥ শুরু হয়েছে গননা

ননদের কাঁধে ভর দিয়ে ভোট দিলেন আশিউর্ধো রাথো বালা

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, শিশুসহ আহত ৩

যোগ্য প্রার্থী বেছে নিতে নারীদের আগ্রহ, রায়গঞ্জে প্রাণবন্ত ভোট

সারজিসের আসনে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক, ৩ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা

হুইলচেয়ারে ভর করেও গণতন্ত্রের টানে ভোটকেন্দ্রে ৯৭ বছরের বৃদ্ধ

সিসি ক্যামেরা আতংক, প্রার্থীদের পাল্টাপাল্টি  অভিযোগের মধ্য দিয়ে বাগেরহাটে নির্বাচন শরু  

বাগেরহাটে রাতে টাকা বিতারন নিয়ে বিএনপি- জামায়াত সংঘর্ষ, ৮ জন আহত, অস্ত্র উদ্ধার