ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাতিয়ায় উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ১৫-৭-২০২৩ দুপুর ৪:৪২

নোয়াখালীর  হাতিয়ায় উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জুলাই ) সকালে স্থানীয় সংসদ সদস্য আয়েশা আলীর বাসভবন ও উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যলয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ  আলীর সভাপতিত্বে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক ওয়ালী উল্যাহ, উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও পৌরমেয়র কে এম ওবায়েদ উল্যাহ বিপ্লব, উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগের সহসভাপতি  এড. কেফায়েত উল্যাহ, হাতিয়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক শাহ আজিজুর রহমান মিরাজ, জেলা পরিষদের সদস্য ও হাতিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুহি উদ্দিন মুহিন, বীর মুক্তিযোদ্ধা ও হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দসহ উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।

হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলী বলেন , আজ হাতিয়া উপজেলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে থাকতে হবে, এবং ২১/০৭/২৩ ইং বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের , নোয়াখালী জেলায় আগমন উপলক্ষে নেতাকর্মীদের উপর দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ