ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় আগুন পুড়ে ৪টি গরুর মৃত্যু


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৭-২০২৩ বিকাল ৬:০
নওগাঁর মান্দায় গোয়াল ঘরে আগুন লেগে  ৪টি গরু ও ১টি ছাগলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় বাড়ির মালিক তসলিম আগুনে পুড়ে গুরুত্বর আহত  হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার প্রসাদপুর ইউপির পার ইনায়েতপুর গ্রামে ঘটনা ঘটে।
 
আহত তসলিম উদ্দীন পার ইনায়েতপুর গ্রামের মৃত তফের উদ্দীনের ছেলে। স্থানীয় সুত্রে জানাগেছে, কয়েলের আগুন থেকে গভীর রাতে এই আগুনের সুত্রপাত ঘটে।এতে প্রায় ৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আহত তসলিম উদ্দীন গোয়াল ঘরে আগুন দেখে গরু-ছাগল উদ্ধার করতে গিয়ে মারাত্নক ভাবে আগুনে দগ্ধ হন। এরপর তার ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। আহত তছলিম উদ্দীনের অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা প্রথমে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তার অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত ডাক্তার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে সেখানকার কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিট হাসপাতালে প্রেরণ করেন।
 
এই ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান  আব্দুল মতিন ঘটনাস্থল পরিদর্শন করেন ।এঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন।এসময় ক্ষতিগ্রস্থদের নিয়মনুযায়ী আর্থিক সহযোগিতা করার কথা জানান। 

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬