ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

ধামইরহাটে কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৫-৭-২০২৩ রাত ৯:১৬

নওগাঁর ধামইরহাটে জাতীয়তাবাদী কৃষক দল ধামইরহাট উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই বিকেল ৪ টায় ধামইরহাট সরকারি এম এম কলেজের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহবায়ক মো.তরিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির কৃষি বিষয়ক সম্পাদক নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি মো.সামসুজ্জোহা খান। সম্মেলন উদ্বোধন করেন জেলা কৃষকদলের আহবায়ক মমিনুল ইসলাম চঞ্চল। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের সাংগঠনিক শফিউল আলম শফি। পৌর বিএনপির সহসভাপতি শহিদুল ইসলাম সরকার,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ ওয়াদুদ,সাবেক দপ্তর সম্পাদক আনিছুর রহমান, শামীম কবির মিল্টন,জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক সুলতান মামুনুর রশিদ,বিএনপি নেতা মো.হানজালা,জেলা মহিলা দলের সহসভাপতি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসা.মাজেদা বেগম,বিএনপি নেত্রী শাহিনা খাতুন,সাবেক যুবদল নেতা রুহুল আমিন,যুবদল নেতা আনারুল হক,ছাত্রনেতা ওয়াছি আরাফাত অভি প্রমুখ। 
পরে মো.তরিকুল ইসলাম কে সভাপতি,রমজান আলী কে সাধারণ সম্পাদক ও মীর মোশারফ হোসেন সাংগঠনিক সম্পাদক মনোনীত করে উপজেলা এবং মো.জাহাঙ্গীর আলম সভাপতি,মো.আরমান রিপন কে সাধারণ সম্পাদক এবং মো.ওহেদুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে পৌর কৃষক দলের কমিটি গঠন করা হয়। সম্মেলনে ধামইরহাট ও পত্নীতলা উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম

কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা

বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই

কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার