পরিবারের উপর অভিমান করে
আক্কেলপুরে ১০ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যার অভিযোগ
জয়পুরহাটের আক্কেলপুরে ১০ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর পরিবারের উপর অভিমান করে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যার অভিযোগ ওঠেছে। ঘটনাটি উপজেলার রায়কালী ইউনিয়নের উত্তর শিয়ালা গ্রামে ঘটেছে।
নিহত ওই শিক্ষার্থী সাদিয়া আক্তার(১৬) উত্তর শিয়ালা গ্রামের আব্দুস সোবহানের মেয়ে এবং উপজেলার কাশিড়া উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী।
নিহতের পরিবার, এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, তিন ভাই বোনের মধ্যে ২য় ছিলেন নিহত সাদিয়া আক্তার। দীর্ঘদিন ধরে তার মানসিক চিকিৎসা (কবিরাজ দ্বারা) চলছিল। গতকাল শনিবার বিকেলে পড়ালেখার বিষয়ে তার বাবা তাকে চাপ প্রয়োগ করে। সেই অভিমানে রবিবার ভোরে নিজ মাটির বাড়ির ২য় তলায় শয়ন কক্ষে তালের বর্গার সাথে ওড়না পেচিয়ে সাদিয়া আত্মহত্যা করে। রবিবার ভোরে বড় বোন লিজা তাকে ডাকতে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে আক্কেলপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি থানা পুলিশ পরিবারের নিকট হস্তান্তর করে।
নিহতের বাবা আব্দুস সোবহান বলেন,‘গতকাল বিকেলে সে আমার কাছ থেকে প্রাইভেটের বেতন নিয়ে যায়। তখন আমি তাকে বলি অসুস্থতার দোহায় বাদ দিয়ে ভালো করে পড়াশুনা করতে। তার মানসিক সমস্যা ছিল’।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক জানায়,‘ ধারণা করা হচ্ছে পরিবারের উপর অভিমান ক্ষোভে মেয়েটি আত্মহত্যা করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারকে দিয়ে দেওয়া হয়েছে। এঘটনায় আক্কেলপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে’।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়