ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু


আজিজুর রহমান, শ্যামনগর photo আজিজুর রহমান, শ্যামনগর
প্রকাশিত: ১৬-৭-২০২৩ দুপুর ৩:৪

সাতক্ষীরা শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে আছিয়া (১৪মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৬ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের ব্রক্ষ্মশাসন গ্রামে এ দূর্ঘটনা ঘটে। সে ওই গ্রামে মোঃ আজিজুর রহমানের শিশু কন্যা।  

পরিবারের বরাত দিয়ে ভূরুলিয়া ইউপি চেয়ারম্যানে অধ্যক্ষ এ.কে.এম জাফরুল আলম বাবু জানান, সকালে ঘুম থেকে উঠে বাবার সাথে পার্শ্ববর্তী সাধুর হাটখোলায় ঘুরতে গিয়েছিল আছিয়া। সেখান থেকে ফিরে পরিবারের সবাই একসঙ্গে সকালে ভাত খাওয়া শেষে আছিয়াকে মায়ের কাছে রেখে তার পিতা রাজমিস্ত্রীর কাজে চলে যায়। আছিয়ার মা আছিয়াকে নিয়ে পুকুর পাড়ে থালা-বাসন পরিষ্কার করছিল। হঠাৎ করে বিলে ধানের চাতরে হাঁস পড়েছে এমন খবর পেয়ে মা বিলে ধানের চাতর দেখতে যায়। এসময় আছিয়া পুকুরের ঘাটে খেলার সময় সবার অজান্তে অসাবধানবসত পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। খোজা খুজির একপর্যায়ে পুকুর হতে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ ফাতিমা ইদ্রিস ইভা তাকে মৃত ঘোষনা করে। এঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার