পাইকগাছায় ৬০কেজি বাগদা চিংড়ি ও ৩ হাজার মিটার জাল জব্দ
খুলনার পাইকগাছায় সিনিয়র মৎস্য কর্মকর্তা ও নৌ পুলিশের যৌথ অভিযানে ৬০ কেজি বাগদা চিংড়ি ও ৩ হাজার মিটার মশারী জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়াও দুই মৎস্য ব্যবসায়ীকে চিংড়িতে অপদ্রব্য পুশের দায়ে ৩০ হাজার টাকা জরিমান আদায় করা হয়েছে। উপজেলার জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা টিপু সুলতান জানান, রোববার দুপুরে উপজেলা বাঁকা বাজার মাছ কাঁটার দুটি প্রতিষ্ঠান থেকে অবদ্রব্য পুষ করা ৬০ কেজি বাগদা চিংড়ি জব্দ করে ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দিকে গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া ব্রিজ সংলগ্ন কপোতাক্ষ নদ থেকে নৌপুলিশের সহতায় ৩ হাজার মিটার মশারী জাল জব্দ করা হয়। পরে জব্দকরা চিংড়ি ও জাল পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন নৌপুলিশের উপ-পুলিশ পরিদর্শক মিন্টু হোসেন, শামছুল আলম, সহকারী উপ-পুলিশ পরিদর্শক কবির হোসেন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী রনধীর সরকার, মেররিন এন্ড ফিসারিজ কর্মকর্তা চঞ্চল মন্ডল, অফিস সহায়ক মোঃ রবিউল ইসলাম।
এমএসএম / এমএসএম
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২