ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কৃষি ব্যাংক ও সাবরেজিষ্ট্রি অফিসে দুই দফায় হামলাঃ দলিল লেখকদের কর্মবিরতি


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৭-২০২৩ বিকাল ৫:৩৩

নেত্রকোনার কলমাকান্দায় বাইকেল রাখার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দফায় বাংলাদেশ কৃষি ব্যাংক কলমাকান্দা শাখার নিচতলায় ও সাবরেজিষ্ট্রার কার্যালয়ে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরের উপজেলার সদরে হাট গোবিন্দপুর সড়কের চাঁনপুর মোড় এলাকায় পাশাপাশি অবস্থিত কৃষি ব্যাংক ও সাবরেজিষ্ট্রি অফিস প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, শিংপুর গ্রামের আকবর আলীর ছেলে বাবুল মিয়া (৪৫) এবং চান্দয়াইল গ্রামের মো. জমির আলীর ছেলে মো. মঞ্জুরুল ইসলাম (৫২) ও একই গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে জানে আলম জনি (৪২)। তারা সকলে উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা।

জানা যায়, কৃষি ব্যাংকের প্রবেশপথের সামনে বাইসাইকেল রাখেন ভবতোষ নামের এক যুবক। সাইকেল সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করলে ওই যুবক ব্যাংক ম্যানেজারের সাথে বাকবিতন্ডা জড়িয়ে পড়েন। একজন দলিল লেখক ম্যানেজারের পক্ষে সাইকেল সরিয়ে নিতে অনুরোধ করেন। ওই যুবকের ছোট ভাই ছোট্টর নেতৃত্বে দুর্বৃত্তরা সাবরেজিষ্ট্রি অফিসে ঢুকে প্রথম দফায় হামলা চালিয়ে ভাংচুর করে। এমজাদ মিয়া নামে একজন আপোষের জন্য আসেন। পরবর্তীতে মীমাংসা না হওয়াতে এমজাদ মিয়ার সাথে আসা লোকজনও দ্বিতীয় দফায় দুই অফিসে হামলা ও ভাঙচুর চালায়।  এতে দলিল লেখকসহ গুরুতর আহত হন তিনজন। তাদেরকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সাবরেজিষ্ট্রার মো. মিজানুর রহমান ও কৃষি ব্যাংক ম্যানেজার মো. মাজহারুল ইসলাম জানান, বাইসাইকেল রাখার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামের ছোট্ট ও এমজাদ মিয়ার নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দুদফায় হামলা ও ভাংচুর চালানো হয়েছে। এতে দলিল লেখকসহ সেবা নিতে আসা লোকজনের মধ্যে তিনজন গুরুতর আহত হন। পুলিশ জানানো হলে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ আসার খবর পেয়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. আক্তার হোসেন সাব রেজিষ্ট্রার অফিস ভাঙচুর ও দলিল লেখকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি পালনের কর্মসূচী ঘোষণা করা হয়েছে। কর্ম বিরতি পালন করেছেন তারা।
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ