রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৯ দোকান
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ৭টি দোকান ও ২টি গোডাউন আগুনে ভস্মীভূত হয়েছে। এতে আনুমানিক ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন প্রতিষ্ঠানের মালিক মোঃ কাউসার, জয়নাল আবেদীন, শামসুল আলম, মো. ইসহাক ও মো. জাহাঙ্গীর।
রোববার (১৬ জুলাই) উপজেলার রাজানগর ইউনিয়নের রানীরহাট এলাকায় ভোররাত ৫টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়েছে। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে ৫ জন মালিকের বিভিন্ন পরিমাপের ৭টি সেমিপাকা দোকান ও ২টি গোডাউন পুড়ে গেছে। তবে প্রায় ২০ লক্ষ টাকার মতো মালামাল উদ্ধার করতে পেরেছি।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস
ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম
ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড
Link Copied