রেহানা পারভীন
মিষ্টি কুমড়ার জালি কাবাব
উপকরণ
মিষ্টি কুমড়া- ২৫০গ্রাম (কিউব), কাজুবাদাম গুঁড়া - ৫০গ্রাম, ভাজা গমের গুড়া- ১/২কাপ, গরম মশলা গুঁড়া -১চা চামচ, ব্রেডকাম - প্রয়োজনমত, চাটমশলা-২চা চামচ, জিরা গুঁড়া -১চা চামচ, আদারসুন বাটা-১চা চামচ, কাঁচামরিচ কুচি-২টেবিল চামচ, পেঁয়াজ কুচি -২টি, তেল- ভাজার জন্য প্রয়োজনমত, লবন -স্বাদমত।

প্রনালী
মিষ্টি কুমড়া ধুয়ে কিউব কেটে নিন।কড়াইতে তেল গরম হলে পেঁয়াজ একটু ভেজে মিষ্টি কুমড়া দিন।আদারসুন বাটা, সব গুঁড়া মসলা আর স্বাদমত লবন দিয়ে একটু ভাজা করে রান্না করুন এতে স্বাদ ভালো হবে।এবার ঠান্ডা হলে কাজুবাদাম গুঁড়া,ভাজা গমের গুঁড়া,নারকেল কোড়া, কাঁচামরিচ কুচি ব্রেডকাম দিয়ে সব একত্রে মিশিয়ে কুমড়া মথে নিয়ে গোল গোল চেপ্টা আকারে কাবাব বানিয়ে নিন। ডিম ফেটে কাবাব গড়িয়ে নিয়ে ডুবো তেলে ছাড়ুন। একপাশ হলে উল্টে দিন। ফেটানো ডিম কাবাবের উপর নিংড়ে দিন, উল্টে দিয়ে আবার দিন,এভাবে ভেজে তুলুন মিষ্টি কুমড়ার জালি কাবাব যা মাংসের স্বাদকেও হার মানায়।
Sunny / Sunny
ইফতারে মুরগির মাংসের টিকিয়া তৈরির রেসিপি
রোজা ভাঙুন পুষ্টিকর আলুর স্যুপ দিয়ে
ইফতারের জন্য খেজুরের স্মুদি তৈরির রেসিপি
আলুর ডোনাট তৈরির সহজ রেসিপি জেনে নিন
বরইয়ের চাটনি তৈরির রেসিপি জেনে নিন
বেগুন-টমেটোর ভর্তা তৈরির সহজ রেসিপি
মুইঠা পিঠা তৈরির রেসিপি জেনে নিন
গুঁড়া দুধ দিয়ে সন্দেশ তৈরির রেসিপি
চিকেন পুরি তৈরির রেসিপি জেনে নিন
ভর্তার সৃজনশীল প্রকাশ ফারজানা বাতেন এর বই শত ভর্তার ভুবনে
চিংড়ি মাছের তিল ললিপপ
ডিম আলুরচপ