পাইকগাছায় ডাকাতি প্রস্তুতুতি মামলার আসামি গ্রেফতারের পর পলায়ন ফের আটক
খুলনার পাইকগাছায় ডাকাতি প্রস্তুতি মামলার সন্ধিগ্ধ আসামিকে গ্রেফতার করে থানায় আনার সময় পলায়ন করলেও শেষ রক্ষা হয়নি। শেষমেষ এলাকাবাসীর হাতে আটক হয়ে আবারো পুলিশের খাঁচায়।
থানা সূত্রে জানা গেছে রবিবার বিকাল ৫ টার দিকে উপজেলার বিরাশী গ্রামের মোঃ আবুল হোসেন মোড়লের ছেলে মোঃ মনিরুল ইসলাম মোড়লকে ডাকাতি প্রস্তুতির সন্দেহে আটক করে থানায় নিয়ে আসার সময়ে পুলিশের কাছ থেকে পালিয়ে যায়।
এমতাবস্থায় ওসি মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশ পাইকগাছা পৌরসভা'সহ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান পরিচালনায় ব্যস্ত হয়ে পড়েন।
অবশেষে রাত ১০:৪০ মিনিটের দিকে পাইকগাছা পৌরসভার ৬ নং ওয়ার্ডের এম জালাল উদ্দীনের বাড়ির সামনের রাস্তা থেকে পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাসুদ পারভেজ রাজুর নেতৃত্বে একঝাক যুবকের হাতে পলাতক আসামি মনিরুল ইসলাম মোড়ল আটক হয়। পরে আটক মনিরুল ইসলাম মোড়লকে স্থানীয় এম জালাল উদ্দীনের জিম্মায় তাহার বাড়িতে রেখে থানার ওসির নিকট খবর দেওয়া হলে তাৎক্ষণিক ওসি মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এসে এলাকাবাসী পলাতক আসামি মনিরুল ইসলাম মোড়লকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
উপরে উল্লেখিত বিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি মনিরুল ইসলাম মোড়লকে ডাকাতি প্রস্তুতির মামলায় সন্ধিগ্ধ হওয়ায় আটক করে থানায় আনাকালে পলায়ন করলে অবশেষে এলাকাবাসীর হাতে আটকের পর আমাদেরকে জানানো মাত্র আমরা সেখানে যেয়ে আসামিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ওসি রফিকুল ইসলাম এলাকাবাসীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন।
এমএসএম / এমএসএম
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২
ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
Link Copied