ধামরাইয়ে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে মারধরের অভিযোগ
ঢাকার ধামরাইয়ের প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০শ্রেনীর শিক্ষার্থী ইফতেখার আহমেদ জিসান (১৫) কে মারধরের অভিযোগ উঠেছে শিক্ষক সুভাষ রাজ বংশী ও তার ভাইয়ের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে উপজেলার বালিয়া ইউনিয়নের ভাবানহাটি গ্রামে। ভোক্তভূগী ইফতেখার আহমেদ জিসান উপজেলার বালিয়া ইউনিয়নের ভাবনহাটি গ্রামের আলমাস মিয়ার ছেলে। তিনি প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীর (বিজ্ঞান বিভাগ) শিক্ষার্থী। অভিযুক্ত অত্র বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক সুভাষ রাজ বংশী।
সোমবার (১৭ জুলাই) বলেন,স্যারের ভাইয়ের সাথে কিছু ছেলেদের সাথে মারমারি হয়। আমি মারামারি করি নাই,স্যার বলে মাইরের বদলে মাইর হবে,ঐ এলাকার যাকে পাবি তাকেই মারবি। সেই মারামারিকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পনা করে সুভাষ স্যার তার ভাই সঞ্জয় দাসকে দিয়ে আমাকে মারধর করে। আমাকে মারধরের পর আমি কাওয়ালীপাড়া পুলিশ তদন্দকেন্দ্রে অভিযোগ করলে আমাকে হত্যার হুমকি দেয় স্যার। পরে স্যারের শাস্তির দাবিতে গতকাল আমি ও আমার সহপাঠীরা মানববন্ধনও করে। এখন স্যার আমাকে হুমকি দিয়েই চলছে। আমি এখন নিরাপত্তাহীনতায় আছি,স্যার বা স্যারের লোকজন যে কোন সময় আমার উপর হামলা করতে পারে।
স্কুলটির প্রধান শিক্ষিকা পারভীন আক্তার বলেন,স্কুলে কোন মারামারি হয়নি,গতকাল দেখলাম স্কুলে কিছু শিক্ষার্থী মানববন্ধন করছে। আমি তাদের অভিবাবকদের ডাকাবো। শুনেছি মারামারি বাহিরে হয়েছে। শিক্ষকের সাথে হয়নি হয়েছে তার ভাইয়ের সাথে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক সুভাষ রাজ বংশীর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেন নাই।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ