কমিটি ঘোষণা ছাড়াই শেষ হল সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
কমিটির না ঘোষণা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ স¤পাদক ছাড়াই শেষ হয়েছে সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। গতকাল সোমবার সকালে সোনারগাঁ পৌরসভার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের শুরুতে স্বেচ্ছাসেবকলীগের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন ও কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সম্মেলন শুরু হওয়ার পূর্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ স¤পাদক প্রার্থীরা তাদের নেতাকর্মী ব্যানার ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হয়। সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারন সম্পাদক নেকবর হোসেন নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন। সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁয়ের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারন স¤পাদক আব্দুল্লাহ আল কায়সার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক স¤পাদক সায়েম, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদক মাহফুজুর রহমান কালাম, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক স¤পাদক অ্যাডভোকেট ইকবাল হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুম, ঢাকা কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী সগির আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, কাঁচপুর ইঊনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ ওমর, জামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল আমিন সরকার, আওয়ামীলীগ নেত্রী নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁ যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু প্রমূখ ।
সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি পদে সামছুজ্জামান সামসু, ফারুক ওমর, নেকবর হোসেন নাহিদ, আনিসুর রহমান, মামুন আহমেদ রাশেদসহ ৫জন ও সাধারণ স¤পাদক পদে মাসুম আহমেদ ও নাজমুল খাঁন শান্তসহ ২জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে সম্মেলনে কমিটি ঘোষণা করা হয়নি। পরে দ্রুত সময়ের মধ্যে কমিটির ঘোষণা করা হবে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার