ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ঝালকাঠির পোনাবালিয়া ইউপি নির্বাচনে নৌকা'র বিজয়ী চেয়ারম্যান: ফারুক খান


জিয়াউর রহমান, ঝালকাঠি photo জিয়াউর রহমান, ঝালকাঠি
প্রকাশিত: ১৮-৭-২০২৩ দুপুর ১২:৫
ঝালকাঠি  উপজেলার ৭নং পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আওয়ামীলীগ সমর্থীত নৌকা প্রতীকের প্রার্থী মো. ফারুক খান ৫ হাজর ৭০৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ১৭ জুলাই সোমবার অনুষ্ঠিত নির্বাচনে  বহিস্কৃত বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ওয়ারেচ আলী খান স্বতন্ত্র প্রার্থী হিসাবে আনারস প্রতীকে ৩ হাজার ৮ ভোট ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
 
ভোটাররা জানিয়েছেন দিনভর ভোটগ্রহন ছিলো সুষ্ঠু ও শান্তিপুর্ণ। কোনো কেন্দ্রে ছিলোনা কোনো অপ্রীতীকর ঘটনা। প্রশাসনের কঠোরতা ছিলো চোখে পড়ার মতো। রিটার্নিং কর্মকর্তা সারমিন আফরোজ জানিয়েছেন এ ইউনিয়নে ৯টি কেন্দ্রের ভোটার সংখ্যা ছিলো ১২ হাজার ৯৪২ জন।
 
 এর মধ্যে ৬ হাজার ৭৭৪ জন পুরুষ এবং ৬ হাজার ১৬৮ জন নারী। এ নির্বাচনে ২৩ প্রার্থী অংশগ্রহন করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে দু'জন, সাধারন সদস্য (মেম্বর) পদে ২৩ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে।
 
নব নির্বাচিত চেয়ারম্যান একই ইউনিয়নের পশ্চিম দেউরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকুরী করতেন। তার চাকুরীর বয়স ২৫ বছরের ঊর্ধ্বে হওয়ায় ২০১৮ সালের সরকারী চাকুরী আইনের ৪৪(১) ধারা অনুযায়ী তিনি চলতি বছরের পহেলা মে স্বেচ্ছায় অবসর নিয়ে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নেন। 
 
আর তাকেই দেয়া হয় আওয়ামীলীগের সমর্থন। তার প্রতিদ্বন্দ্বি পরাজিত প্রার্থী ওয়ারেচ আলী খান বিএনপির সমর্থন নিয়ে পুর্বে দু'বার এখানকার চেয়ারম্যান ছিলেন। ফারুখ খান চেয়ারম্যান হিসেবে এবারই প্রথম নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হয়েছেন।
 
উল্লেখ্য, আইনী জটিলতায় দেশের অন্যান্য ইউপি নির্বাচন থেকে বিগত দু'বছর ধরে পৃথক সময় ভোট গ্রহন করা হচ্ছে। সে অনুযায়ী গত ৩১ মে ঝালকাঠি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পোনাবালিয়া ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শারমীন আফরোজ নির্বাচনী তফসিল ঘোষণা করেন।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন