ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটে বিএনপির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৮-৭-২০২৩ দুপুর ৩:২৬
শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং  এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  জয়পুরহাটে জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় সংসদের সদস্য  শাহ্ কামাল রাসেল এর সহযোগিতায় এবং জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ সরোয়ার রওশন সুমনের নেতৃত্বে মঙ্গলবার সকাল ১০ টায় শহরের গুলশান মোড় থেকে বিআইডিসি মোর পর্যন্ত পদযাত্রা কর্মসূচি  অনুষ্ঠিত হয়।
 
পদযাত্রা শেষে শহরের বিআইডিসি মোড়ে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। 
উক্ত পথসভায় জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সরোয়ার রওশন সুমন এর সঞ্চালনায়  বক্তব্য দেন  জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কাজী আসলাম হোসেন, জেলা যুব দলের সদস্য সোহেল মন্ডল,  জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক     মুরাদুজ্জামান রকি।
 
অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশফাকুর রহমান পাপন, স্বেচ্ছাসেবক দল নেতা লতিফ হোসেন, যুব দলের অন্যতম নেতা রাশেদুল ইসলাম, আসাদ,রকি,সাইদ,সবুজ,কেছমত,শাওন,মোহাম্মদ,সাগর,ছাএদলের তুহিন,জাসেদ,রিফাত,আল-আমীন,আজিজ মুন্না,রাব্বিসহ ছাত্রদল, যুবদল ও বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 
 
অনুষ্ঠানে বক্তারা অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং একদফা দাবির কথা বলেন।অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে সরকার পতনের হুশিয়ারি দেন বক্তারা।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন