ভোলায় দিন দিন বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা
ভোলা জেলায় দিন দিন বাড়ছে করোনা সংক্রমণে মৃত্যু ও রোগীর সংখ্যা। জেলায় গত ২৪ ঘণ্টায় ৪০০ জনের মধ্যে নমুনা পরীক্ষা করে নতুন করে আরো ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২২৭ জনে। মঙ্গলবার (৩ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ১২৪, দৌলতখানে ১৭, বোরহানউদ্দিনে ১২, লালমোহনে আট, চরফ্যাশনে দুই ও তজুমদ্দিনে দুজন করোনা পজিটিভ রয়েছেন। করোনায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৫২৬ জন। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে ৪০ জনের। এরমধ্যে ভোলা সদরে ২৯, দৌলতখানে তিন, বোরহানউদ্দিনে দুই, লালমোহনে চার ও চরফ্যাশনে দুজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভোলায় ৪০২ জনের নমুনা পরীক্ষা করে ১৬০ জন করোনা শনাক্ত হয়েছেন।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. কেএম শফিকুজ্জামান বলেন, ভোলায় করোনা সংক্রমণের রোগীর সংখ্যা বাড়ছে। এ জেলার অনেক মানুষ মাস্ক পরে না। এছাড়া করোনা সংক্রমণের রোগীরা লক্ষণ গোপন করে চিকিৎসা নিচ্ছেন। ফলে স্বাস্থ্যকর্মীরাও আক্রান্ত হচ্ছেন। মারাও যাচ্ছেন।
এমএসএম / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান