কিশোরগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত
কিশোরগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার দুপুরে বিএনপির পদযাত্রা চলাকালে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ ওঠে। এ নিয়ে পুলিশের ওপর চড়াও হন নেতাকর্মীরা। এ সময় পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে বিএনপির অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। আহতদের জেলা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পুলিশ বলছে, বিএনপির পদযাত্রায় শহরে যানজট সৃষ্টি হয়। মিছিলে বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন তারা। বাধ্য হয়ে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
জেলা বিএনপির দাবি, কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জে পদযাত্রা বের করে জেলা বিএনপির নেতাকর্মীরা। পদযাত্রাটি শহরের রথখলা এলাকা অতিক্রম করলে পুলিশ তাতে বাধা দেয়। এসময় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে। তখন পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট ও সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের গুলিতে বিএনপি কর্মী আব্দুর রহিম, মৎস্যজীবী দলের নেতা মেনু মিয়া, শহরের ছাত্রদল নেতা মুরাদ মিয়া, মিঠামইনের ছাত্রদল নেতা তারিক মোমেনসহ অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন।
জেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা দাবি করেন, মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ বিনা উস্কানিতে গুলি করে। গুলিতে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাক সরকার বলেন, পদযাত্রাটি সরকারি গুরুদয়াল কলেজ থেকে রথখলা মাঠে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মিছিলটি শহর প্রদক্ষিণ করতে গেলে যানজটের সৃষ্টি হয়। এ সময় রোগী বহনেও সমস্যা হচ্ছিল। তাই মিছিলে বাধা দিলে বিএনপি কর্মীরা পুলিশের ওপর চড়াও হন। এসময় তারা সদর থানার একটি গাড়ি ভাঙচুর করে। বাধ্য হয়ে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে।
এমএসএম / এমএসএম
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট
নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন
মহাসড়কে যানজট সৃষ্টির দায়ে বাসচালককে জরিমানা
নেত্রকোণার চুরির ঘটনায় গাজীপুর থেকে চোরচক্রের তিন সদস্য গ্রেফতার-চোরাই মালামাল উদ্ধার
লালমনিরহাটে চালুর এক ঘণ্টার মাথায় ব্রিজে ফাটল: হাতীবান্ধায় ১৩ কোটির প্রকল্পে অনিয়মের অভিযোগ
বগুড়া প্রেসক্লাবের ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন
গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা
কালকিনিতে ২কেজি গাঁজাসহ ৩মাদককারবারীকে আটক করেছে পুলিশ
মান্দায় নারী শিক্ষককে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন