ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

হোয়াটসঅ্যাপে ছড়াচ্ছে ভুয়া খবর!


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩০-৫-২০২১ দুপুর ৪:১৯

সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি বার্তা ছড়িয়েছে। তাতে বলা হচ্ছে ব্যবহারকারীদের চ্যাটে নাকি নজর রাখছে সরকার। কিন্তু হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বলছে এটি সম্পূর্ণ ভুয়া। সুরক্ষিত আছে তাদের প্লাটফর্ম।

ভুয়া বার্তা অনুযায়ী, ‘ব্যবহারকারীর পাঠানো চ্যাটে দুটি নিল টিকের সঙ্গে একটি লাল টিক মানে সরকার নজরদারি চালাচ্ছে বার্তার ওপর। এছাড়া যদি চ্যাটে তিনটি লাল টিক পড়ে যায়, তার মানে সরকার ব্যবহারকারীদের বিরুদ্ধে নিতে চলেছে আইনি পদক্ষেপ।’

তবে এই বিষয়টি যে সম্পূর্ণ ভুয়া তা খোদ জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তার কারণ নতুন করে “টিক” চিহ্নের ক্ষেত্রে কোনো পরিবর্তন করেনি জনপ্রিয় এই মেসেজিং প্লাটফর্মটি।

ইতিমধ্যে একাধিক গ্রুপে হুহু করে ছড়িয়ে পড়েছে এই ভুয়া বার্তাটি। শুধু টিক নয় এই মাধ্যম সম্পর্কে আরও একটি মিথ্যে দাবিও সম্প্রতি সামনে এসেছে। যেখানে বলা হচ্ছে নতুন বিধি অনুযায়ী নাকি ব্যবহারকারীদের সমস্ত বার্তা এবং কল সরকারের সঙ্গে সংযুক্ত করবে হোয়াটসঅ্যাপ। এর পাশাপাশি বলা হচ্ছে, বার্তা বা ভিডিওর মাধ্যমে সরকারের বিরোধিতা করলে হতে পারে শাস্তিও।

হোয়াটসঅ্যাপ ব্যক্তিগত বার্তাগুলোর জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করে। অন্যদিকে ব্যবসায়ী অ্যাকাউন্টে এন্ড-টু-এন্ড এনক্রিপশন না থাকলেও হোয়াটসঅ্যাপ সরকারকে তাদের ব্যবহারকারীর বার্তার ওপর কোনো নজরদারি রাখার অনুমতি দেয় না।

প্রীতি / জামান

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন