ঈশ^রদীতে গ্রামীণ ব্যাংকের ৩৩ লাখ বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
পৃথিবীর বৈশ্বয়িক ঝুঁকি থেকে বাংলাদেশকে রক্ষার জন্য গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ চলতি বছরে এক কোটি ফলজ ও বনজ গাছের চারা বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে। তারই অংশ হিসাবে মঙ্গলবার সকালে ঈশ^রদীর দাশুড়িয়া শাখায় ১৫ হাজার সদস্যের মধ্যে ১৫ হাজার চারা বিতরণ করেছে। প্রধান অতিথি হিসেবে পাবনা জোনাল অফিসের জোনাল ম্যানেজার আসহাব উদ্দিন আহমেদ চৌধুরী এই চারা বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, এরিয়া ম্যানেজার খোরশেদ আলম, দাশুড়িয়া শাখা ব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল হাসান ।
এছাড়াও চলতি বছর গতকাল সোমবার পর্যন্ত গ্রামীণ ব্যাংক পাবনা জোনের ৬২ শাখা ৩২ লাখ ৭৫ হাজার বনজ ও ফলজ বৃক্ষের চারা বিতরণ করেছে। এছাড়াও ৬২ শাখা আরও ২ লাখ চারা বিতরণ করা হবে জানান প্রধান অতিথি আসসহাব উদ্দিন আহমেদ চৌধুরী। এরই অংশ হিসেবে গতকাল পর্যন্ত ৩২ লক্ষ ৭৫ হাজার চারা গাছ বিতরণ করা হয়। মঙ্গলবার দাশুড়িয়ার পর ঈশ^রদী,গোপালপুর,উয়ালিয়া ও গড়মাটিসহ বিভিন্ন শাখায় ১৫ হাজার করে চারা বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা