পটুয়াখালীর জেলা পর্যায়ের কর্মকর্তা ও বরিশাল বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা
সরকারি সেবা তৃণমূলে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পটুয়াখালীর জেলার পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন বরিশাল বিভাগের নবাগত বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।
মঙ্গলবার বিকেল ৪টায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলার সকল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নির্বাহী অফিসার ও স্থানীয় রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর, সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমদ মৃধা, পটুয়াখালী পৌরসভা মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার, পটুয়াখালী জেলা জার্নালিষ্ট ফোরামের সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী বলেন, নতুন এবং গ্রোয়িং ডিভিশন হিসেবে পটুয়াখালীতে প্রচুর কাজ করার আছে। পূর্ণাঙ্গ এবং পরিকল্পিত জেলা হিসেবে পটুয়াখালীকে সারা বাংলাদেশের কাছে তুলে ধরতে সকলের সমন্বয়ে কাজ করার অনুরোধ জানান
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied