নতুন সিনেমা 'শিরোনাম' নিয়ে আসছেন অনিক বিশ্বাস
এবার নতুন সিনেমা নিয়ে আসছে তরুন চলচ্চিত্র নির্মাতা অনিক বিশ্বাস। সিনেমার নাম "শিরোনাম "। যদিও এই পরিচালক একটু অন্তরালে থাকতে বেশী স্বাচ্ছন্দবোধ করেন। তবে এবার একবারে শিরোনাম নিয়ে সামনে আসছেন এই স্টাইলিশ নির্মাতা।
নির্মাতা অনিক বিশ্বাস জানান, ভিন্টেজ মাল্টিমিডিয়া এর ব্যানারে " শিরোনাম " নামে একটি নতুন চলচ্চিত্র শুরু করতে যাচ্ছি। তিনি আরও জানান, ছবির চিত্রনাট্য অনুযায়ী লোকেশান দেখা, শিল্পী বাছাই এবং প্রি - প্রডাকশান প্রায় সম্পন্ন।
সিনেমাটিতে কারা থাকছেন জানতে চাইলে শুধু এটাই জানান, সময়ের জনপ্রিয় সব শিল্পীতে ভরপুর থাকছে। তবে জুটি হিসেবে কারা থাকছে তিনি বলেন, খুব শীঘ্রই দেশে ফিরে অফিসিয়ালি জানিয়ে দেয়া হবে। সিনেমার কাজেই তিনি এখন ভারতে অবস্থান করছেন। "শিরোনাম " চলচ্চিত্রটি প্রযোজনা করছেন মোহাম্মদ জামির হোসেন। অগাস্টের প্রথম সপ্তাহ থেকেই সিনেমাটির শুটিং শুরু হবে। জানাগেছে, শিরোনাম চলচ্চিত্রটির শুটিং বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, নেপাল এবং লন্ডনে করা হবে।
এমএসএম / এমএসএম
ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র্যাপার
বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!
নব্বই দশকের ক্যাম্পাসের প্রেম ও সত্য ঘটনা পর্দায়, পূজায় আসছে ‘চিরকুট’
দীঘির উদ্দেশে জয় বললেন, ‘পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ’
২৫ কোটি বাজেটে ৩১০ কোটি আয়, ইতিহাস গড়ল ‘অসম প্রেমের’ সিনেমাটি
সুরের মূর্ছনায় স্বদেশ বন্দনায় বাংলাদেশ বেতারের নতুন গানে পিয়াল হাসান
‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত পাভেলের ‘ব্যক্তিগত ভিডিও’ ফাঁস, যা বললেন অভিনেতা
এবার ওপার বাংলায় ‘তাণ্ডব’
বিজয় অভিনীত ‘মহারাজা’ রিমেক হচ্ছে হলিউডে
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা
বাদশাকে নিয়ে মুখ খুললেন ঈশা রিখি
নুসরাতের বিখ্যাত সেই গান গেয়ে প্রশংসায় ভাসছেন দিলজিৎ
মোশাররফ-জুঁই-হাসানদের ‘এক পাতিলের সংসার’
Link Copied