মিরপুরের ড্রেসিংরুমে খাবার পাবেন না সাকিব-স্টার্করা!
দীর্ঘ চার বছর পর বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে তারা। করোনাভাইরাসের মধ্যে এই সিরিজ মাঠে গড়ানোয় শর্তের পসরা সাজিয়ে বসেছে সফরকারীরা। ক্রিকেট অস্ট্রেলিয়ার সব শর্তই মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনকি ম্যাচ চলাকালীন দুই দলের খাবারেও থাকছে বিধিনিষেধ।
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে আজ মঙ্গলবার, ৩ আগস্ট। সিরিজের বাকি চার ম্যাচ যথাক্রমে; ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। দুই দলের লড়াই চলাকালীন ড্রেসিংরুমে থাকবে না বাইরের খাবার। হোটেল থেকে সঙ্গে করে হালকা খাবার নিয়ে আসবেন সাকিব আল হাসান, মিচেল স্টার্করা।
বাংলাদেশে আন্তর্জাতিক সিরিজ চলাকালীন বেশিরভাগ সময় খাবার আসে কোনো পাঁচ তারকা হোটেল বা নামী কোনো রেস্টুরেন্ট থেকে। কিন্তু এবার করোনা ঝুঁকির কথা মাথায় রেখে অজিদের চাওয়া অনুযায়ী বাইরে থেকে খাবার আনার অনুমতি নেই। এমনকি দুই দলের খেলোয়াড়রা যে হোটেলে আছেন, সেখানেও খাবারের বিষয়ে আছে বেশ কড়াকড়ি নিয়ম। অস্ট্রেলিয়া দল তো নিজেদের সঙ্গে শেফও নিয়ে এসেছে।
শর্ত অনুযায়ী হোটেলেই জিমের ব্যবস্থা করা হয়েছে সফরকারীদের জন্য। পুরো হোটেল ভাড়া নিলেও আলাদা সুইমিংপুল ব্যবহার করছেন অজিরা। এমনকি হোটেলকর্মীদের কোনো সাহায্যই নিচ্ছেন না স্টার্ক-ওয়েডরা। হোটেলে নিজেদের কক্ষ, শৌচাগার সবই অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা নিজেরা পরিষ্কার করছেন।
এমএসএম / এমএসএম
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো