ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-৪-২০২৬ দুপুর ১২:৩১

চলতি মৌসুমে সুবিধা করতে পারছে না চেন্নাই সুপার কিংস। এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেললেও মাত্র দুটিতে জয়ের দেখা পেয়েছে তারা। আর এই দুই জয়েই গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন যিনি, তিনিই ছিটকে গেলেন এবারের আপিএল থেকে। এবারের আসরে চেন্নাইয়ের হয়ে আর খেলা হচ্ছে না আয়ুস মাত্রের।

আইপিএলের ১৯তম আসরে বড় ধরনের ধাক্কাই খেল বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। হ্যামস্ট্রিং চোটের কারণে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন ১৮ বছর বয়সী ওপেনার আয়ুশ মাত্রে। আজ মঙ্গলবার সিএসকে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই তরুণ ক্রিকেটারের সুস্থ হতে অন্তত ৬ থেকে ১২ সপ্তাহ সময় লাগবে।

গত ১৮ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ব্যাটিং করার সময় দ্বিতীয় রান নিতে গিয়ে বাঁ-পায়ে চোট পান মাত্রে। মাঠে দুবার ফিজিওর শরণাপন্ন হলেও শেষ পর্যন্ত ব্যাটিং চালিয়ে যান তিনি। তবে আউট হয়ে ফেরার সময় ফিজিও টমি সিমসেক এবং রামকৃষ্ণ ঘোষের কাঁধে ভর দিয়ে তাকে মাঠ ছাড়তে দেখা যায়। সোমবার স্ক্যান করার পর চোটের ভয়াবহতা নিশ্চিত হওয়া গেছে।

এবারের আসরে এখন পর্যন্ত চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক আয়ুস মাত্রে। ১৭৭.৮৭ স্ট্রাইক রেটে দুটি হাফ সেঞ্চুরি করে দলের ব্যাটিংয়ের হাল ধরেছিলেন এই তরুণ। তার অনুপস্থিতি ওপেনিং জুটিতে বড় শূন্যতা তৈরি করবে।

মাত্রের আগেই পেসার খলিল আহমেদ এবং নাথান এলিস চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। এছাড়া ডেওয়াল্ড ব্রেভিসও শুরুর ম্যাচগুলোতে অনুপস্থিত ছিলেন। তবে ভক্তদের জন্য কিছুটা আশার কথা হলো, অভিজ্ঞ এমএস ধোনিকে একাদশে দেখার সম্ভাবনা বাড়ছে। তবে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি ধোনি।

এমএসএম / এমএসএম

আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ

বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক

গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার

বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ

দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম

গোল উদযাপনেও কেন শান্ত থাকেন, জানালেন স্কালোনি

ভাগ্যের কাছে আটকে গেল ইরান, নকআউটে খেলার সমীকরণ কী?

বিশ্বকাপের শহরে বাংলাদেশের অধিনায়ক

যে যাদুতে বিশ্বকাপে সাফল্য পাচ্ছে ব্রাজিল

মিডফিল্ডার হয়েও কেন ২ নম্বর জার্সি পরেন নরওয়ের ফুটবলার