মান্দায় ট্রাক্টরের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত
নওগাঁর মান্দায় ট্রাক্টরের ধাক্কায় সেলিম রেজা (৬৫) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। অপরদিকে একই বাইকে থাকা (নিহতের জামাই) আব্দুল মজিদ (৪০) গুরুতর আহত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার প্রসাদপুর-জোতবাজার আঞ্চলিক মহাসড়কের বুড়িদহ বাজারের অদুরে (সুজনসখি) খেয়াঘাট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম রেজা বিষ্ণুপুর ইউপির দাসপাড়া গ্রামের মৃত আয়েজ উদ্দীনের ছেলে । অপরদিকে আহত আব্দুল মজিদকে স্থানীয়রা উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। প্রত্যক্ষদর্শী ও পুলিশসুত্রে জানাগেছে, সেলিম রেজা মোটরসাইকেল নিয়ে তার মেয়ের অসুস্থ শাশুড়িকে দেখতে হাসপাতালে যাচ্ছিছিলেন। ঘটনাস্থলে একটি মাছ বহন পিকআপ ভ্যানকে অতিক্রম করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে ট্রাক্টরের চাকায় মাথা থেতলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের মেয়ের জামাই মাইনুল ইসলাম বলেন, ‘আমার মা অসুস্থ হয়ে মান্দা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁকে দেখার জন্য সকালে শ্বশুর ও ভায়রা আব্দুল মজিদ একটি মোটরসাইকেল যোগে হাসপাতালে যাচ্ছিলেন।এসময় সুজনসখী ঘাট এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শ্বশুর সেলিম রেজা মারা যান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা নিহত সেলিম রেজার মরদেহ উদ্ধার করেন।পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
Link Copied