লালমনিরহাটে আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত
বাংলাদেশ আওয়ামিলীগের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটে আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ জুলাই) বিকেলে লালমনিরহাট জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের মুলমুল সড়ক প্রদক্ষিণ করে।পরে শহরের প্রাণকেন্দ্র মিশনমোড় চত্বরে এসে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
লালমনিরহাট জেলা আওয়ামীলীগের আয়োজিত এ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা সফল করতে দুপুর থেকে জেলার সদর উপজেলা, আদিতমারী উপজেলা ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমবেত হতে থাকেন জেলা দলীয় কার্যালয়ে। সেখানে উপস্থিত বক্তৃতা শেষে বিশাল একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে মিশন মোড়ে গিয়ে সমাবেশ করে।
এতে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন(এমপি)।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজীত রায় নন্দী। বক্তারা বিএনপির দেশব্যাপী করা নৈরাজ্য,দূর্নীতি, জ্বালাও পোড়াও এবং আওয়ামী নেতাকর্মীদের উপর করা নানা জুলুম, অবিচারের কথা উল্লেখ করে বলেন,বাংলার মানুষ বিএনপিকে সরকার হিসেবে আর কোনোদিন দেখতে চায় না। এ-সময় বর্তমান সরকারের করা নানা উন্নয়নের কথা তুলে ধরেন এবং পূণরায় শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের জন্য নৌকায় ভোট প্রত্যাশা করেন বক্তারা।
লালমনিরহাট জেলা আওয়ামীলীগ ও এর সকল সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের প্রায় ১০ হাজার নেতার অংশ নেওয়া এ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি সফুরা বেগম রুমি, জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির, লালমনিরহাট পৌরসভা মেয়র রেজাউল করিম স্বপন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি প্রমূখ।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied