ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পূর্ণ


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২০-৭-২০২৩ দুপুর ১০:৫৩
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়।
 
নির্বাচনে ৫১০ ভোটের মধ্যে ভোট প্রয়োগ করেন ৪৯৯ শিক্ষক। নির্বাচনে ১৯ পদের বিপরিতে ৫২ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।
 
সন্ধ্যা ৭ টায় নির্বাচনী ফলাফল ঘোষণায় ৩০৪ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন চান্দগড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক লিটন ও ৩৪২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ময়ূরা উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মাহবুবুল হক।
 
নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিতরা হলেন, পানকরা হাফেজা উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক নুরুজ্জামান খন্দকার, বক্সগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মনোয়ারা আক্তার, সিজিয়ারা উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মীর আহাম্মদ, জোড্ডা বাজার পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কেফায়েত উল্লাহ, দৌলখাঁড় উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শাহআলম মজুমদার।
 
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, অর্থ সম্পাদক তুলাতুলি উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক নিজাম উদ্দিন, শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দায়েমছাতী উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক আবুল কাশেম, প্রাচার ও প্রকাশনা সম্পাদক উত্তর শাকতলী আদর্শ উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মোবারক হোসেন, ক্রীড়া সম্পাদক মন্তলী হাইস্কুল এন্ড কলেজ সহকারি শিক্ষক আলমগীর হোসেন হাজারী, সমাজকল্যাণ সম্পাদক বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক সফিউল আলম, দপ্তর সম্পাদক বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক এ.এস.এম মোস্তফা কামাল, স্কাউট সম্পাদক বেলঘর গোসাইবাজার উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক জাকির হোসাইন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক পুজকরা আদর্শ উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক হাবিবুর রহমান, সহ সধারণ সম্পাদক মাহিনী উচ্চ বিদ্যালয় নিজাম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক নিশ্চিন্তপুর আব্দুল গফুর ভূঁইয়া উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক আবু বকর ছিদ্দিক, সহ অর্থ সম্পাদক কান্দাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক নেছার উদ্দিন মজুমদার, সহ শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক আবু বকর ছিদ্দিক মজুমদার, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কাকৈরতলা উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক জসিম উদ্দিন মজুমদার, সহ ক্রীড়া সম্পাদক ধাতীশ্বর স্কুল এন্ড কলেজ সিনিয়র শিক্ষক সোহরাব হোসেন, সহ মহিলা বিষয়ক সম্পাদক বাইয়ারা জয়নাল উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক তাজনেহার আক্তার, সহ স্কাউট সম্পাদক শাকতলী উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক নিজাম উদ্দিন।
 
এছাড়াও কয়েকটি পদে একাধিক প্রার্থী না থাকায় একক প্রার্থীরা বিনাপ্রতিদন্ধীতায় নির্বাচিত হন।
 
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সাবেক সভাপতি আবুল খায়ের আবু, নির্বাচন কমিশনার ছিলেন নাঙ্গলকোট বেগম জামিলা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জসিম উদ্দিন, ময়ূরা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শাহজাহান, ঝিকুটিয়া ইসহাক মজুমদার আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর।

এমএসএম / এমএসএম

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, বেড়েছে জনভোগান্তি

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন