ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

গাঁজা গাছ লাগালেন বড় ভাই, কারাগারে গেলেন ছোট ভাই


ইয়ামিন কাদের নিলয়, ভেদরগঞ্জ photo ইয়ামিন কাদের নিলয়, ভেদরগঞ্জ
প্রকাশিত: ২০-৭-২০২৩ দুপুর ১২:৪৪
গাঁজা গাছ লাগালেন বড় ভাই, কারাগারে গেলেন ছোট ভাই শরীয়তপুরে বড় ভাইয়ের লাগানো তিনটি গাঁজা গাছসহ ছোট ভাই শহীদুল ছৈয়ালকে (২৪) আটক করেছে ডিবি পুলিশ। পরে ভেদরগঞ্জ থানায় তাকে হস্তান্তর করা হয়।
বুধবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিনদিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন।
শহীদুল ছৈয়াল ভেদরগঞ্জ উপজেলার ছঁয়গাও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলালউদ্দিন ছৈয়ালের ছোট ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচলক।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ভেদরগঞ্জে ছঁয়গাও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ভেদরগঞ্জ থানায় হস্তান্তর করেছে ডিবি পুলিশ।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ছঁয়গাও ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে ওই ছেলেকে আটক করেছে পুলিশ। জানা যায় ওই ছেলের বড় ভাই আনোয়ার ছৈয়াল নিজের বাড়ির সামনে তিনটি গাঁজা গাছ লাগিয়ে মালয়েশিয়া চলে গেছেন তিনমাস আগে। তারপর বাড়ি থেকে গাঁজা গাছসহ তার ছোট ভাইকে আটক করে পুলিশ। তাকে তিনদিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন