ঠাকুরগাঁওয়ের শীবগঞ্জ বাজার থেকে ৪ ব্যক্তি গ্রেফতার
ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জ বজার থেকে ৪ ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।মঙ্গলবার গভীর রাতে সদর থানার এএসআই মো: ইমরান আলী তাদের গ্রেফতার করে। পরে তাদের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত (সদর) এর মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।
অভিযোগে জানা যায়, ওই দিন সদর থানার এএসআই মো: ইমরান আলী সঙ্গীয় ফোর্স সহ কিলো-৩ ডিউটি করছিলেন। এমন সময় রাত আনুমানিক সাড়ে ৩টায় শীবগঞ্জ বাজারে দেখতে পান ৪ ব্যক্তি সেখানে ঘুরাঘুরি করছেন। গত ১৭ জুলাই তারিখের সদর থানার সাধারণ ডায়েরী নং-১ হাজার ২৫ মূলে উল্লেখিত ৪ জনকে গভীর রাত্রে সেখানে তারা কি করছেন এমন প্রশ্নের জবাবে কোন সদুত্তর দিতে না পারলে তাদের আটক করে পুলিশ। পরে তাদের ফৌ: কা: বি: ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার জামালপুর ইউপির পূর্ব পারপূগী গ্রামের আমির উদ্দিনের ছেলে মো: শরিফ (৪২), মো: নাজিম উদ্দিনের ছেলে মো: মোকসেদ আলী (৩০), মো: আলমের ছেলে মো: শফিকুল ইসলাম (৩১) ও একই ইউনিয়নের রামপুর গ্রামের মো: সামছুলের ছেলে মো: আনোয়ার (৩৩)।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied