ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বিশ্বরেকর্ড গড়তে সাকিবের দরকার ৫ উইকেট


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-৮-২০২১ দুপুর ৪:৫৮

আরেকটি নতুন বিশ্বরেকর্ড গড়ার মুখোমুখি দাঁড়িয়ে সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাত্র ৫ উইকেট নিতে পারলেই তিনি গড়বেন নতুন কীর্তি। এই সিরিজে ৫ উইকেট পেলে প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টির ফরম্যাটের ক্রিকেটে ১ হাজার রান ও ১০০ উইকেট পাওয়ার অনন্য রেকর্ড গড়বেন সাকিব।

এ পর্যন্ত সাকিব ৭৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তার সংগৃহিত রান ১ হাজার ৬০৪, উইকেট পেয়েছেন ৯৫ টি। রানের হিসাবে তিনি খানিকটা পিছিয়ে থাকলেও উইকেট শিকারে তালিকায় পঞ্চম স্থানে সাকিব। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে রান সংখ্যায় সাকিবের অবস্থান ৩৩ নম্বরে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ১০৭ উইকেট নিয়ে লাসিথ মালিঙ্গা রয়েছেন এক নম্বরে। এরপর ৯৯ উইকেট নিয়ে টিম সাউদি আছেন দুই নম্বরে। পাকিস্তানের শহীদ আফ্রিদির উইকেট সংখ্যা ৯৮। তার অবস্থান তিন নম্বরে। ৯৫ উইকেট নিয়ে রশিদ খান ও সাকিব আছেন চার নম্বরে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মঙ্গলবার শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজে ৫ উইকেট নিলেই প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০ উইকেট ও অন্তত ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন সাকিব আল হাসান। অনেকে মনে করছেন নতুন এই বিশ্বরেকর্ড গড়া কেবল সময়ের ব্যাপার।

প্রীতি / প্রীতি

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ