ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ভেড়ামারায় প্রতিবন্ধী লিটনকে কুপিয়ে জখম করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২১-৭-২০২৩ দুপুর ২:৫০
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর বাজারে আজ শুক্রবার সকাল ১০ টায় মানসিক প্রতিবন্ধী লিটনকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করার প্রতিবাদে এক মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সচেতন এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করেন।
 
মানববন্ধনে বিপুল সংখ্যক শান্তিপ্রিয় নারী পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, গত ৬ জুলাই তারিখ সকাল ০৭.০০ টার সময় কদমতলায় ঠুনকো অজুহাতে মানসিক প্রতিবন্ধী লিটনের উপরে হামলা চালায় সন্ত্রাসী আলামিন ও রাসেল।
 
এ সময় নিজ বাড়িতে প্রবেশ করে আত্মরক্ষা করে লিটন। পরবর্তীতে আবারও এ ঘটনার জের ধরে সকাল ১০.০০ টার সময় গোলাপ নগর বাজারে জনৈক মিলনের দোকানের সামনে রাস্তার উপরে উক্ত আলামিন ও রাসেল লিটনের উপরে সর্বোচ্চ শক্তিতে পুনরায় হামলা চালায়। এ সময় উত্তেজিত রাগান্বিত হয়ে আসামিরা হত্যার উদ্দেশ্যে তার উপরে ধারালো অস্ত্র দিয়ে মাথা কোপ মারে। পরবর্তীতে তাকে গুরুতর জখমী অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় এলাকাবাসী।
 
সেখানে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন। ঘটনার বিষয়ে লিটনের পিতা হামন শাহ বাদী হয়ে ভেড়ামারা থানায় গত ৯ জুলাই তারিখে হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। মামলা নং ১০, তারিখ ০৯/০৭/২০২৩খ্রীঃ। এজাহার নামীয় আসামিদের মধ্যে বর্তমানে একজন জেল হাজতে এবং একজন জামিনে মুক্ত রয়েছে। 
 
এই বর্বরোচিত হামলার বিষয়ে উক্ত এলাকাবাসী ক্ষোভে ফুসে উঠেছেন। মানববন্ধন থেকে তারা দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেন। এবং এ ধরনের কর্মকান্ডের পুনরাবৃত্তি যাতে না ঘটে সে ব্যাপারে দায়িত্বশীল সবাইকে সজাগ হওয়ার জন্য অনুরোধ জানান।
 
মানববন্ধনে অন্যান্যের মধ্যে কামরুল ইসলাম, আতিয়ার রহমান, আশিকুর রহমান বক্তব্য রাখেন।
গোলাপনগরস্থ মুকুল ক্লাব সংলগ্ন সড়কের উপরে এই দীর্ঘ শান্তি পূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ

মানসম্মত শিক্ষায় তারাগঞ্জে নতুন গতি: শ্রেণিকক্ষে ইউএনওর পাঠদান,বাড়ছে শিক্ষার মান

পুলিশের কোন সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আসতে হবে : খুলনার ডিআইজি

প্রতারণা নতুন ফাঁদ রাজবাড়ীতে ব্যবসায়ীর বিরুদ্ধে দুই কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ

শালিখায় সিএনআরএস-এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন সুইডেন হাইকমিশনের উপপ্রধান হান্না নরেল

পবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা

রায়গঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ

মোহনগঞ্জে সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তি জালিয়াতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে তারেক রহমানের সরকার কাজ করছে: জেদ্দায় এমপি এনাম

সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলায় জড়িত সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোহনগঞ্জে সবজির বাজারে ১০০ টাকা কিছুই না

ভূরুঙ্গামারীতে উপজেলাপ্রকৌশলীর বিদায় ও নবযোগদান