দৌলতখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
করোনাকালীন সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অমান্য এবং বিনা কারণে ঘোরাঘুরির অপরাধে গত ১ থেকে ৩১ জুলাই পর্যন্ত এক মাসে ভোলার দৌলতখান উপজেলায় পৃথক দুটি ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও ২১২ জনকে ১ লাখ ৭৮ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।
দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদারের আদালতে ১১৩টি মামলায় ১১৩ জনকে ১ লাখ ২২ হাজার ৫০০ টাকা জড়িমানা করা হয়। অপরদিকে দৌলতখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহুয়া আফরোজের আদালতে ১২২টি মামলায় ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৯৯ জনকে ৫৬ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ তারেক হাওলাদার জানান, সরকারের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত মহামারী করোনা সংক্রমণ রোধে আমাদের এ কঠোর অভিযান চলমান থাকবে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied