ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রাঙ্গুনিয়ায় ৫ শতাধিক ফলজ ও সেগুন গাছ কেটে ফেলার অভিযোগ


রাঙ্গুনিয়া প্রতিনিধি  photo রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১-৭-২০২৩ বিকাল ৬:২৬
 চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জামাল উদ্দিন ও নুর বানু'র বাগানের ৫ শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। যেখানে ফলজ ও সেগুন গাছ মিলিয়ে ভুক্তভোগীর ৩২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। 
 
এ ঘটনায় ভুক্তভোগী জামাল উদ্দিন বাদি হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। গত শনিবার ১৫ জুলাই উপজেলার পোমরা ইউনিয়নের ছটকাটা-কমলছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
ভুক্তভোগী পরিবারের দাবি, এতে তাদের প্রায় ৩২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
 
ভুক্তভোগী জামাল উদ্দিনের অভিযোগ, দীর্ঘদিন ধরে মৌরশী, খরিদা ও বন্দোবস্তি সুত্রে জায়গা আমার ফুফি নুর বানু'সহ ভোগ দখল করে আসতেছি। এবং বিষয়টি নিয়ে কোর্টে মামলাও চলমান রয়েছে। কিন্তু হঠাৎ তৃতীয় আরেকটি পক্ষ তাদের জায়গা দাবি করে বিভিন্ন সময় হুমকি ও আমাদের উচ্ছেদ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারমধ্যে শনিবার দুপুরে গিয়ে দেখি আমাদের সব গাছ কাটা। হঠাৎ কাউকে কিছু না জানিয়ে সেদিন ১৫ তারিখ আনুমানিক ভোর ৬ টা থেকে বেলা ১২ টার মধ্যে আইয়ুব চৌধুরী ও মোঃ রকি আমাদের প্রায় ৫'শ এর অধিক গাছ কেটে ফেলে দেয়। সেখানে সেগুন, জাম, আকাশমনি গাছ'সহ আমার সকল ফলজ গাছ কেটে নষ্ট করে দেয় তারা।
 
তিনি আরও বলেন, এ বিষয়ে আমি স্থানীয় ইউপি মেম্বারকে অবহিত করে থানায় অভিযোগ করেছি। থানা থেকে পুলিশ এসেছে এবং সব দেখে গেছে তারা।
 
এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. বশির জানান, অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। জমির কাগজপত্র দেখে উভয়পক্ষকে বসিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

বারহাট্টায় তাপ ছড়াচ্ছে সবজির দাম, কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি

রায়গঞ্জে ইলিয়াস হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার মজুত: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

লোহাগড়ার জয়পুরে পাট পরিবহনে চরম ভোগান্তি, বখাটেদের উৎপাতের অভিযোগে বিপাকে কৃষক

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

কোনাবাড়ীতে একাধিক উন্নয়নকাজের উদ্বোধন করলেন গাজীপুর সিটি প্রশাসক

ঘোড়াঘাটে খালের পানি থেকে ৩০পিচ ইয়াবা উদ্ধার

কুড়িগ্রামে মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

আটোয়ারির খাল খনন প্রকল্পের অর্থ হরিলুট, তদন্তে প্রমাণিত

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার চেষ্টার অভিযোগে স্ত্রী আটক

হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি

কুড়িগ্রামে দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ৯ উপজেলায় একযোগে সাঁড়াশি অভিযান, বিপুল অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

ঘিওরে নৌকার হাট জমজমাট ব্যস্ত নৌকা শিল্পে সাথে জড়িত কারিগররা