আরো ২৬৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
গত ২৪ ঘণ্টায় আরো ২৬৪ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৪৮ জনই রাজধানী ঢাকায় আর বাকি ১৬ জন ঢাকার বাইরে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে সোমবার (২ আগস্ট) দেশে সর্বোচ্চ ২৮৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (২ আগস্ট সকাল ৮টা থেকে ৩ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) দেশের বিভিন্ন হাসপাতালে নতুন ২৬৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় নতুন রােগী ভর্তি হয়েছেন ২৪৮ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৬ জন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমােট ভর্তি হওয়া রােগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭২ জনে। তারমধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ২৫ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমােট রােগী ভর্তি হয়েছেন ৪৭ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ জানুয়ারি থেকে আজ (৩ আগস্ট) পর্যন্ত সারাদেশের হাসপাতালগুলোতে সর্বমােট ভর্তি হয়েছেন ৩ হাজার ৪৪৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। তবে এখন পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে সর্বমােট ছাড়প্রাপ্ত হয়েছেন ২ হাজার ৩৭০ জন রোগী।
এদিকে রােগতত্ত্ব, রােগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ৪টি মৃত্যুর তথ্য পাঠিয়েছে। তবে আইইডিসিআর এখনাে কোনো মৃত্যুর পর্যালােচনা সমাপ্ত করেনি এবং কোনো মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেনি বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এমএসএম / জামান
রেলওয়ের ৮০ শতাংশ আন্তঃনগর ট্রেনের রেক পরিবর্তন করা হয়েছে
সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস
পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী
একদিনে হাম ও উপসর্গে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৮ শিশুর
বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকারীদের বিচার হবে, প্রত্যাশা বাংলাদেশের
প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রীর
একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিলো সরকার
একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী
ভর্তি জটিলতায় ১ বছরে অপচয় হচ্ছে ‘৪০ লাখ বছর’ : শিক্ষামন্ত্রী
অবশেষে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম
বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর